crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে টিবি, ম্যালেরিয়া, এইচআইভি ও কোভিড-১৯ বিষয়ক ওরিয়েন্টেশন সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৬, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টিবি, ম্যালেরিয়া এইচ.আই.ভি ও কোভিড-১৯ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ব্র্যাকের আয়োজনে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অভিজিৎ রায় । এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পাল।

সভায় বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাঈনুদ্দিন ভূইয়া,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,গোকর্ণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সঞ্জিব কুমার দেব,প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রধান শিক্ষক হাবিবুর রহমান,প্রধান শিক্ষক এবিএম সালেম,সাংবাদিক আকতার হোসেন ভূইয়া ও ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মো: উবায়েদ উল্লাহ আল-মাসুম।এসময় ব্র্যাকের পোগ্রাম অর্গানাইজার নারগিস আক্তার,এফ.ও মো: আলমগীর হোসাইন,শাখা ব্যবস্থাপক আয়েশা সিদ্দিকাসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,ধর্মীয় নেতা,শিক্ষকগন উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ব্র্যাক (টি.বি) এরিয়া সুপারভাইজার মিঠু রঞ্জন সরকার টিবি ম্যালেরিয়া এইস আই ভি ও কোভিড-১৯ বিষয়ের লক্ষণ ও প্রতিরোধ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন এবং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, এ উপজেলায় প্রতিবছর লোকজন যক্ষায় আক্রান্ত হচ্ছে। তাই ব্র্যাকের কর্মীরা যক্ষার নিরাময়েরপাশাপাশি যক্ষা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের মাধ্যমে বিনামূল্যে যক্ষার চিকিৎসা প্রদান করা হয়।

সভায় যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা,যক্ষ্মা কী,প্রকারভেদ,কীভাবে ছড়ায়,যক্ষ্মা রোগের লক্ষণ,রোগ শনাক্তকরণ ও করণীয়,তামাকের সাথে যক্ষ্মার সর্ম্পক,যক্ষ্মা রোগ সর্ম্পকে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের ভূমিকা,আইপিটি চিকিৎসা,এমডিআর টিবি কী এসব নিয়ে আলোচনা করেন বক্তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাংবাদিক গ্রেফতারে আইনের বিচ্যুতি পেলে ব্যবস্থা: পুলিশ সদর দফতর

ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

সৈয়দপুরে জামানত হারালেন চেয়ারম্যান প্রার্থী হাসিনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

সাবেক কৃষিমন্ত্রীর পিএস আটক

শেরপুরে জেল থেকে পলাতক দুই আসামী গ্রেফতার

খুলনায় ভু’য়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ

লক্ষ্মীপুরে আইজিপি’র উদ্যোগে গোরস্তানের জায়গা পেলো ভূমিহীনরা

জামালপুরে ৪৮ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত-৩৭, মৃত্যু-১