crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৪৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ঈদে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৫০ পরিবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৫, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
নাসিরনগরে ঈদে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৫০ পরিবার

 

 

আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ১৫০টি পরিবারকে ঈদ উপহার হিসেবে জমিসহ দেওয়া হচ্ছে মুজিব বর্ষের ঘর।

আগামীকাল ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ , মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া প্রমুখ।

প্রধান অতিথি বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পুর্নবাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম উদ্যোগ হিসেবে গ্রহণ করেন “আশ্রয়ণ প্রকল্প “। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তার কন্যা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চয়তার ঘোষণা দেন। মুজিব শতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ -২ প্রকল্প প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২শতাংশ জমিসহ ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় নাসিরনগর উপজেলায় ১ম পর্যায়ে, ২য় পর্যায়ে এবং ৩য় পর্যায়ে ১৫০ টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামীকাল সারাদেশের ন‍্যায় নাসিরনগরেও ১৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর প্রদানের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান খান শাওন জানান, “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনাকে বাস্তবায়ন করতে সারাদেশের ন্যায় নাসিরনগরেও আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহ নিমার্ণের কাজ এগিয়ে চলছে।
প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ঘর নির্মাণ ও উপকারভোগী নির্ধারণ করা হয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নান্দাইলে বিয়ে বাড়িতে খাবার কম পড়ায় শ্যালকের মাথা ফাটালেন বর!

ধর্মপাশায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারা রেলস্টেশনে যাত্রীদের ব্যাগ ছিনতাইকালে হাতেনাতে আটক-২

মোরেলগঞ্জে প্র’তারণার অভিযোগে ১ নারী আ’টক

মোরেলগঞ্জে প্র’তারণার অভিযোগে ১ নারী আ’টক

পঞ্চগড় জেলা পরিষদ সদস্য মনিরের ঈদ শুভেচ্ছা

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারী পুলিশের জীবাণু নাশক ছিটানো কার্যক্রমের উদ্বোধন

পুঠিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সং’ঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ নি’হত-৫

খুটাখালীর মাওলানা গুরা মিয়া আর নেই