crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাইক্ষ্যংছড়িত ১০ হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

গ্রেফতার আব্দুস সালাম সোনাইছড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিয়ে আসছিলেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম সোনাইছড়িতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে। জব্দ ১০ হাজার পিস বার্মিজ ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তবে দলীয় প্রভাব এবং পরিচয়ের কারণে এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল। গ্রেফতারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ওএসডি হলেন ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা সাবেক ৩৩ ডিসি

রংপুরে বিশাল জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ও নতুন কমিটি- ২০২০ ঘোষণা

সরিষাবাড়ীতে নিবন্ধন ছাড়াই কলেজের প্রভাষক পদে যোগদান

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে অভিনব কায়দায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছি’নতাই

ময়মনসিংহে অভিনব কায়দায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছি’নতাই

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার

গৌরীপুরে বঙ্গবন্ধু রেল জাদুঘরে দর্শনার্থীদের ঢল

গৌরীপুরে বঙ্গবন্ধু রেল জাদুঘরে দর্শনার্থীদের ঢল

শৈলকুপায় ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কৃষক রতন হত্যা মামলার আসামী, আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদি ও তার পরিবার

হোমনায় মেডিকেল অফিসার ডা.ফারুক করোনায় আক্রান্ত

দাউদকান্দিতে চাঁদাবাজ,ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন