crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নলডাঙ্গায় ভুল চিকিৎসার খেসারত দিলেন এক পশু চিকিৎসক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৪, ২০২০ ১২:৫১ অপরাহ্ণ
নলডাঙ্গায় ভুল চিকিৎসার খেসারত                দিলেন এক পশু চিকিৎসক

শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ভুল চিকিৎসায় এক ব্যক্তির গর্ভবতী একটি গাভীর অকাল গর্ভপাত ঘটানোর কারণে আমিনুল ইসলাম নামের এক পশু চিকিৎসক(এ,আই) কে খেসারত দিতে হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা দশলিযা গ্রামে এ ঘটনাটি ঘটে। গাভীটির মালিক ওই গ্রামের কৃষ্ণ চন্দ্র সেন। তার স্ত্রী জানান, ৩ মাস আগে গাভীটি গর্ভবতী জেনে ক্রয় করা হয়েছে। গাভীটি হঠাৎ অসুস্থ হয়ে ছটপট করতে থাকে। এমতবস্থায় গাভীটির দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় পশু চিকিৎসক আমিনুল ইসলাম কে ডেকে আনা হয়। তিনি কোন কিছু না বুঝেই গর্ভবর্তী গাভীটিকে গর্ভধারণের জন্য আবারো প্রজনন ভ্যাকসিন দেন। এর ৩/৪ ঘন্টা পরেই গাভীটির অকাল গর্ভপাত ঘটে। এরই মধ্যে ঘটনাটি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে অনেকটা উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ক্ষতিপূরণের দাবিতে পশু চিকিৎসক আমিনুল ইসলামের ব্যবহৃত মোটর সাইকেলটি আটক করে। পরে আমিনুল ইসলাম অবস্থা বেগতিক দেখে আত্নরক্ষার্থে তড়িঘড়ি করে দুই হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে আটক মোটর সাইকেলটি উদ্ধার করে নিয়ে যান। তবে আনীত অভিযোগ আমিনুল ইসলাম অস্বীকার করে বলেছেন, গাভীটির অন্য সমস্যা ছিল।স্থানীয়দের অভিযোগ,এ অঞ্চলে এ,আই আমিনুল ইসলামের মত অনেক অনভিজ্ঞ পশু চিকিৎসক রয়েছেন। এরা বিভিন্ন এলাকায় নিজেদের দক্ষ ও অভিজ্ঞ পশু চিকিৎসকের পরিচয় জাহির করে গ্রামগঞ্জে দাপিয়ে বেড়ান। এরা গবাদি পশু চিকিৎসার নামে নানা কৌশলে পশুর মালিকদের কাছ থেকে নানা অজুহাতে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এমনকি এসব চিকিৎসকের ভূল ও অপচিকিৎসায় অনেক গৃহস্থের গরু,ছাগল, ভেড়া, হাঁস মুরগী মারা গেছে বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে জানার জন্য সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় এ ব্যাপারে তার কোন মতামত নেয়া সম্ভব হয়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ধোনির বিদ্যুৎগতির কিপিংয়ের রহস্য কী?

কেএমপি’র অভিযানে মা’দক ও মা’দক বিক্রয়লব্ধ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও মা’দক বিক্রয়লব্ধ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

দাউদকান্দিতে বোরকা পরিহিত দু’র্বৃত্তদের গু’লিতে যুবলীগ নেতা নি’হত

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামছুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভা

স্বাস্থ্য সেবা এখন মানুষের দোড় গোঁড়ায় : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার হাসপাতালে ৩১ শয্যার সেবা, ৩৮টি পদ শূন্য

নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা সংবাদ উপস্থাপিকার !

কালীগঞ্জে নবজাতক চুরির ঘটনায় নার্স আটক

কেএমপি’র অভিযানে ১০৬ লিটার ম’দসহ ৪ মা’দক কারবারি গ্রেফতার