crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০২০ ৪:১৬ অপরাহ্ণ

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা :ফাইল ছবি

ক্রাইম পেট্রোল ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১,৩৮৮ জনে। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ২৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২৭৮১ জন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২৪৩ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৩৮৮ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৮১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫জন।

এ সময় তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও ঝিনাইগাতীর আশরাফুল আলম রাসেল

ঝিনাইদহে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে রংপুর চেম্বারের মানববন্ধন

চকরিয়ায় বিকাশ ও পত্রিকার দোকানে চুরি

ঝিনাইদহে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন, ৪৫ মিনিটে জানা যাবে করোনার ফলাফল

প্রতিনিধি আবশ্যক

প্রতিনিধি আবশ্যক

পৌরসভার বয়স ২৫, নেই নিজের ঠিকানা!

জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ

দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘জাতির পিতা যা বলেছেন এবং প্রধানমন্ত্রী যা করতে বলবেন তাই আমাদের জন্য আইন’ : তথ্য প্রতিমন্ত্রী