crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সবুজ পৃথিবী গড়তে জনপ্রিয় হয়ে উঠেছে ডোমার চিলাহাটি এলাকার ব্র্যাক নার্সারী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
দীর্ঘ ২৫ বছর যাবত সুনাম ও সফলতার সাথে কাজ করে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষ প্রেমিদের কাছে খুবই জনপ্রিয় উঠে উঠেছে ডোমার উপজেলার চিলাহাটি গোসাইগঞ্জ এলাকার ব্র্যাক নার্সারী।

পরিবেশবান্ধব বৈচিত্র্যময় সব গাছের সম্ভার নিয়ে, ৫৪ একর জমিতে হাজারো প্রকার ফলদ, বনজ, ঔষধিসহ নানা প্রজাতির ফুল গাছের চারা উৎপাদন করে বাণিজ্যিকভাবে পরিচালনা করে আসছে বিগত ২০০০ সাল থেকে। গাছের চারা রোপন, উৎপাদন, পরিচর্যা এবং বাজার জাত করার জন্য সেখানে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন শ্রমিক কাজ করছে।

কর্তৃপক্ষ জানান, বাংলাদেশের বিভিন্ন জেলার ব্র্যাকের ১৫টি নার্সারী রয়েছে। তার মধ্যে এই নার্সারীটি সবচেয়ে বেশি বড়, গাছের গুণগত মান নির্ণয় এবং পরীক্ষা- নিরীক্ষা করে সেটি তুলে দেয়া হয় বৃক্ষ প্রেমিদের হাতে। এতে করে প্র’তারণার হাত থেকে পরিত্রাণ পেয়েছে এলাকার বিভিন্ন জেলা থেকে আসা হাজারো গ্রাহক। বিশেষ করে এই মৌসুমে চাহিদা বেড়েছে মালটা, আম, লিচু, পেঁপে, পেয়ারা ও লটকন গাছের চারার। প্রতিদিন ট্রাকে করে গাছের চারা রফতানি করছে রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। সার্বক্ষণিক তরারকি করছে ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং কৃষিবিদসহ অন্যান্য কর্মকর্তগণ। শতভাগ গুণগত মান সম্পন্ন চারা নিশ্চিতকরণে প্রতিদিন বেড়েই চলেছে এই ব্র্যাক নার্সারীর চাহিদা।

নার্সারী ম্যানেজার কৃষিবিদ আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনে এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ব্র্যাক নার্সারী বিশেষ ভূমিকা রাখছে। গুণগত মান সম্পন্ন চারা উৎপাদনের মাধ্যমে গ্রাহকের চাহিদা মিটাতে আমরা বিগত ২৫ বছর যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ সংক্রান্ত গেজেট হাইকোর্টে পুনর্বহাল

নাসিরনগরে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

পাবনা সুজানগরে ভাঙা সড়কে শিক্ষার্থীদের দুর্ভোগ

দিনাজপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন ডিসি

ময়মনসিংহে স্ত্রী হ’ত্যার পর লা’শ নিয়ে সারাদিন ঘরে অবস্থান

ময়মনসিংহে স্ত্রী হ’ত্যার পর লা’শ নিয়ে সারাদিন ঘরে অবস্থান

হোমনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ৩৩ দিনেও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ, আতঙ্কিত এলাকাবাসী

জামালপুর জেলায় ১দিনে করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেন ১৯জন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে যেভাবে আবেদন করতে হবে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার