crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেবীগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হ*ত্যা, অভিযুক্ত শ্বশুর জামালপুর থেকে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৭, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

 

​আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি।।
মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বা*সরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসেন (৫৫) জামালপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ মাস আগে দেবীগঞ্জ উপজেলার খন্ডপাড়া খারিজা ভাজনী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মোঃ শাহিনুর ইসলামের সাথে ভুক্তভোগী ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

​যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হলে মেয়ের পরিবার কিস্তিতে ৩ লাখ ২০ হাজার টাকা প্রদান করে। তবে বাকি টাকার জন্য নির্যাতন অব্যাহত থাকে। পরিবারের পক্ষ থেকে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে আসামিরা ভুক্তভোগীকে এলোপাথাড়ি মারধর করে এবং পরবর্তীতে প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-১০) দায়ের করেন।

​ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি জোরদার করে।

​এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ (সিপিসি-১, জামালপুর) এবং এসআরবি-১৩ (সিপিসি-২, নীলফামারী) এর একটি যৌথ আভিযানিক দল ০৬ নভেম্বর, ২০২৬ তারিখ দুপুর ১:৩০ মিনিটের দিকে জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় ২নং আসামি মোঃ দেলোয়ার হোসেনকে সফলভাবে আটক করা হয়।

​গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, ধ*র্ষণ ও অ*পহরণের মতো গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে জাতীয় পুষ্টিসপ্তাহ উপলক্ষে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার পরিবেশন

নরসিংদীতে তরুণীর শরীরে কেরোসিন ঢেলে আগুন, আটক ১

ছাত্রলীগকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শতভাগ পেনশন সমর্পনকারীদের পেনশন পুন:স্থাপনের সময় কমলো ৫ বছর, পেনশন পাবেন দ্বিতীয় স্ত্রী-স্বামীও

গণভোটে ‘হ্যাঁ’ সিল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

রংপুরে আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ জনের জরিমানা

গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ

ডিমলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পা’থর নিক্ষেপ, চালক আ’হত