আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি।।
মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বা*সরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসেন (৫৫) জামালপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ মাস আগে দেবীগঞ্জ উপজেলার খন্ডপাড়া খারিজা ভাজনী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মোঃ শাহিনুর ইসলামের সাথে ভুক্তভোগী ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।
যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হলে মেয়ের পরিবার কিস্তিতে ৩ লাখ ২০ হাজার টাকা প্রদান করে। তবে বাকি টাকার জন্য নির্যাতন অব্যাহত থাকে। পরিবারের পক্ষ থেকে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে আসামিরা ভুক্তভোগীকে এলোপাথাড়ি মারধর করে এবং পরবর্তীতে প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-১০) দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ (সিপিসি-১, জামালপুর) এবং এসআরবি-১৩ (সিপিসি-২, নীলফামারী) এর একটি যৌথ আভিযানিক দল ০৬ নভেম্বর, ২০২৬ তারিখ দুপুর ১:৩০ মিনিটের দিকে জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় ২নং আসামি মোঃ দেলোয়ার হোসেনকে সফলভাবে আটক করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, ধ*র্ষণ ও অ*পহরণের মতো গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।