crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেবিদ্বারে ট্রাক্টরচাপায় নারী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০১৯ ৩:৩২ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>> কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরচাপায় আয়েশা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার চাঁন্দপুর গ্রামে গোমতী নদীর ভেড়িবাঁধসংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে ।স্থানীয়রা মাটিভর্তি ট্রাক্টরটিকে আটক করলেও ঘাতক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্সরবার কালে চাঁন্দপুর গ্রামে গোমতী নদী থেকে মাটি নিয়ে বেড়িবাঁধের ওপর থেকে নামার সময় ওই নারীকে চাপা দেয় ট্রাক্টরটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহত আয়েশা বেগম ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী আবদুল কাদের জানান, গোমতী নদীর ভেতর থেকে মাটি নিয়ে বেড়িবাঁধ থেকে বেপরোয়া গতিতে নামার সময় ওই নারীকে চাপা দেয় ট্রাক্টরটি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ঘাতক ড্রাইভার পালিয়ে যায়।

ঘটনার পর গোমতী নদীর অবৈধ মাটি ব্যবসায়ী ও ট্রাক্টরের মালিক আবুল হোসেনসহ চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারসহ ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডেঙ্গুতে সারাদেশে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১ জন

বিএনপি কখনো জিয়া হত্যার বিচার চায়নিঃ সেতুমন্ত্রী

মধুপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষিত

ঝিনাইদহে ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত করার মামলায়, আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের দেড় ঘন্টায় জামিন!

মামলা থেকে অব্যাহতি চেয়ে রংপুরে ক্ষুদ্র চা ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দেশে করোনায় আরও পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৪

বৃদ্ধাশ্রমে কেক কেটে ছেলের জন্মদিন পালন করলেন নীলফামারীর জেলা প্রশাসক

ঝিনাইদহে একাধিক মাদক মামলার আসামির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, গাঁজাসহ গ্রেফতার

হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হতে সবার দোয়া ও সমর্থন চান টিপু