crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুর্গাপূজায় গু’জব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে হবে : আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো গু’জব ছড়াতে না পারে, সেজন্য সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি পূজা উপলক্ষে পুলিশের টহল জোরদার করারও নির্দেশনা প্রদান করেন।

আইজিপি আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপসমুহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন।

সভায় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, মেট্রোপলিটন পুলিশ কমিশনারগণ, রেঞ্জ ডিআইজিগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অ’প্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে।’

তিনি স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রাক পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। অতীতে যেভাবে উৎসব ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে এবারও নিরাপদে নির্বিঘ্নে আসন্ন দুর্গাপূজা পালিত হবে।’

সভায় উপস্থিত হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা ঘিরে বাংলাদেশ পুলিশের গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল স্থাপন করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ফুসফুস রোগাক্রান্ত মেয়েকে বাঁচাতে অসহায় পিতার সাহায্যের আবেদন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভা

মধুপুরে গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় ধাপে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার-২

হোসেনপুরে মোবাইল কোর্টের অভিযান, ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা

দেশের ২২ টি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

সুন্দরগঞ্জে স্বাস্থ্যবিধি ও লকডাউন মানছেন না জনগণ , প্রশাসন টহলে থাকলেও ভয় নেই জনগণের

ময়মনসিংহে বড় ভাই খু’নের মামলায় ছোট ভাইয়ের যা’বজ্জীবন

ময়মনসিংহে বড় ভাই খু’নের মামলায় ছোট ভাইয়ের যা’বজ্জীবন

মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর নিহত