crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুমকিতে ডা’কাতি করে ফেরার পথে ৩ ভুয়া ডিবি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
পটুয়াখালীর দুমকিতে ডা’কাতি করে ফেরার পথে ডিবি পরিচয়দানকারী মো. খলিলুর রহমান (৪৫), মো. রিপন (৩৫), মো. রুবেল (৩০) নামে তিনজনকে ৪ লাখ ১৭ হাজার টাকা, ডিবি’র পোশাক ও ওয়াকিটকিসহ আটক করেছে পুলিশ।

বোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক খলিল পটুয়াখালীর দশমিনা থানার রাম বল্লব এলাকার হাসেমের ছেলে, রিপন পটুয়াখালী সদর থানার সোহরাব হোসেনের ছেলে এবং রুবেল জেলার মির্জাগঞ্জের আউয়াল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ঢাকায় ডিবির পোশাক পরে ডা’কাতি শেষে ৬ জনের ডা’কাত দল একটি প্রাইভেটকার নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ধরা খায় তারা। পরে তাদের পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং বাকি তিনজন পালিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ১৭ হাজার টাকা ও ডিবি’র পোশাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

দুমকি থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, ‘তারা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডা’কাতি করত। এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের সাগান্নায় সন্ত্রাসী হামলার শিকার দৈনিক বীরদর্পন পত্রিকার সাংবাদিক রাসেল,সাংবাদিকদের নিন্দা জ্ঞাপন

ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের

সব নাগরিকের জন্য পেনশন : সংসদে বিল পাস

সব নাগরিকের জন্য পেনশন : সংসদে বিল পাস

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল দুর্নীতিতে নিমজ্জিত ও ‘র’ এর ছত্রছায়ার নিয়ন্ত্রণে!

ডিমলায় শুটিবাড়ী সেবা ক্লিনিকে নির্যাতনে নবজাতকের মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছেন প্রসূতি!

ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

শৈলকুপায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক ২

করোনায় মহামারি; ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পিসিআর ল্যাবটি ৪ বছর ধরে অকেজো

নতুন কর্মী বাছাইয়ে অতীত যাচাই বাছাই করে নিতে হবে- রেলমন্ত্রী

নতুন কর্মী বাছাইয়ে অতীত যাচাই বাছাই করে নিতে হবে- রেলমন্ত্রী

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসআই দাউদকান্দি মডেল থানার আনোয়ার হোসেন