crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান- এর নেতৃত্বে একটি চৌকস দল ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদরের নশিপুর এলাকা থেকে ৫৬ কেজি গাঁজা ১৪২ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায় যে, দিনাজপুর সদর উপজেলার নশিপুর খোসালপুর ঢাকাইয়া পাড়া এলাকার মৃত সোহরাব আলী’র পুত্র মোঃ পশির উদ্দিন (৫৮) এবং পশির উদ্দিন এর ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল (২৪) এর শয়ন ঘর তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মোঃ পশির উদ্দিন -কে আটক করা হয়। পশির উদ্দিনের ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল পলাতক রয়েছে। উদ্ধারকৃত ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবার আনুমানিক ১৭ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা দেখানো হয়েছে।

আটক পশির উদ্দিন (৫৮) এবং তার ছেলে পলাতক মহসিন আলী ওরফে মেহেরুল(২৪) ২জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (গ), ১০(ক) ও ৪১ ধারায় দিনাজপুর কতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এই অভিযান সম্পর্কে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভোলায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোমনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

খুলনায় আ-ত্ম-সাৎ-কৃ-ত ৫লাখ টাকা উদ্ধারসহ গ্রেফতার-১

কুমিল্লা সীমান্তে অবৈধ প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

মেঘনায় চু’রির অভিযোগে গাছে ঝু’লিয়ে যুবককে নি’র্যাতন করলেন ইউপি সদস্য আলম

‘জয়বাংলা’ শ্লোগান না থাকলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

শৈলকুপায় ঢিলেঢালা লকডাউনে বাড়ছে সংক্রমণ ঝুঁকি

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

লামার ফাঁসিয়াখালীতে ৩৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ডোমারে পল্লীশ্রী আয়োজিত আদর্শ গ্রামের সদস্যদের নিয়ে বার্ষিক মিলন মেলা