crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ১৪৪ ধারা ভঙ্গ করে অবৈধভাবে অসহায় নারীর জমি দখল করল প্রভাবশালীরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জোর করে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করেছেন আনোয়ারা বেগম নামে এক নারী। এ নিয়ে নালিশী জমির উপর আদালত ১৪৪ ধারা জারি করলেও প্রতিপক্ষরা মানছেন না। জোর করে তারা জমিতে চাষ দিয়ে দখল করছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ঝিনাইদহ শহরের পূর্ব কাঞ্চননগর এলাকার এইচএসএস সড়কের একেএম ফয়জুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ১৫৯ নং পবহাটী মৌজার খারিজ ১৪০৯, হোল্ডিং ৪৪৮১, এসএ ১৭৮৭ নং দাগে ১৯ শতক জমির মধ্যে ৪.৩৪ শতক জমি মোছাঃ আনোয়ারা বেগম রেকর্ড মূলে মালিক হয়। এরপর জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন তিনি। আনোয়ারার মালিকানাধীন জমি প্রতিবেশী আনারুল বিশ্বাস, আনিচুর রহমান, সাফিয়ার রহমান, আতিয়ার রহমান, সুমন মোল্ল্যা ও মোঃ রাজন আলী জমিটি তাদের দাবি করে জোরপূর্বক ভোগ দখলের পাঁয়তারা করতে থাকেন। বিষয়টি নিয়ে আদালত যায় আনোয়ারা বেগম। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আদালত সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে যাওয়া থেকে বিরত রাখার জন্য নির্দেশ জারি করে। কিন্তু ১৫ আগস্ট অফিস বন্ধের দিন ভোরে আনারুল বিশ্বাস, আনিচুর রহমান, সাফিয়ার রহমান ও আতিয়ার রহমান জমিটি ট্রাক্টর দিয়ে চাষ করে গাছ লাগিয়ে দখল করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদ হোসেন জানান, জমিটি নিয়ে আগেই আদালত ১৪৪ ধারা জারি করেছিল। সর্বশেষ এক পক্ষের জোর করে দখল নেওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপির অভিযানে মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

রাজনৈতিক নেতাদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

গু’ম,খু’ন ও হা’মলা-মা’মলা করে আন্দোলন থামানো যাবে না : ইঞ্জি. এমএ মতিন খান

পাবনায় ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং বিষয়ক উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে গেলেন তথ্য প্রতিমন্ত্রী, ক্ষতিপূরণের আশ্বাস

হোমনায় ঘাগুটিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক স্বাস্থ্য পরিদর্শক

ডোমারে বজ্রপাতে নারীর মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত