crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ২৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৫, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

মােঃ জাহিদ হোসেন,  দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৩টি উপজেলার বিভিন্ন  স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তিগত অনুদানসহ অন্যান্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩৪টি প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য মোট ২৫ লক্ষ টাকার অনুদানের চেক উল্লেখিত প্রতিষ্ঠানের প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন  দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এ সময় তিনি বলেন, ‘বর্তমান বিএনপি সরকারের  প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান।’

চেকপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, ‘এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে তদারকি করা হবে।’

চেক  বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য’ একই সাথে দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত অত্যাধুনিক এসি সংযুক্ত মিলনায়তনেরও উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন শুরু

রংপুরে মায়ের বিরুদ্ধে পাঁচ মাসের শিশুকে হ*ত্যার অভিযোগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

১১ লাখ টাকা হলেই বেঁচে যাবে আমাদের দুটি সন্তান

১১ লাখ টাকা হলেই বেঁচে যাবে আমাদের দুটি সন্তান

চকরিয়ায় নিহত ৬ সহোদরের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান ৩৫লক্ষ টাকা

চকরিয়ায় নিহত ৬ সহোদরের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান ৩৫লক্ষ টাকা

জামালপুরে গাঙচিল সাহিত্য পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৩৫ জেলায় ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

নাসিরনগরে বৃষ্টি ঝড়া কান্নার মধ্য দিয়ে ফান্দাউক দরবার শরীফের মাহফিল সম্পন্ন

সুনামগঞ্জে টিআর/কাবিটা কর্মসূচির অধীনে স্থাপিত নবায়নযোগ্য শক্তি কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সারাদেশে শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন জামালপুরের ফারজানা ইসলাম