crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২২, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজের ডায়ালাইসিস ইউনিটে রোগিদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক জার্মানির তৈরি বি. ব্রাউন হেমোডায়ালাইসিস নতুন ৩টি মেশিনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই-২০২৬ ) জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি।

এ সময় সিভিল সার্জন বলেন, ‘জিয়া হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের হৃদরোগ ও কিডনি রোগিদের বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে। নতুন ডায়ালাইসিস মেশিন স্থাপনের ফলে কিডনি রোগিরা আরও সহজে এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসাসেবা পাবেন। তিনি হাসপাতালের এই কল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক ইস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মোহাম্মদ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য ডাঃ মোঃ হাফিজুল ইসলাম, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সহকারী পরিচালক গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ হাসপাতাল পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। নতুন এই প্রযুক্তি জার্মানির তৈরি বি. ব্রাউন হেমোডায়ালাইসিস ৩টি মেশিন যুক্ত হওয়ার ফলে এলাকার দরিদ্র ও দূর-দূরান্ত থেকে আসা কিডনি রোগিদের ডায়ালাইসিস সেবা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার হলেন সাজ্জাত

রাজশাহীতে দুই সাংবাদিক হ’ত্যা প্রচেষ্টা মামলাটির দায়িত্ব র‍্যাবকে‌ দেয়ার দাবি সাংবাদিক নেতাদের

রাজশাহীতে দুই সাংবাদিক হ’ত্যা প্রচেষ্টা মামলাটির দায়িত্ব র‍্যাবকে‌ দেয়ার দাবি সাংবাদিক নেতাদের

ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে গরু খামারীরা, সরকারি প্রনোদনা না পেলে পথে বসবে তারা

পূজার ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সং ঘ র্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ

রংপুরে ত্রাণের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ

সাবেক তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মা’নহানি মামলা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১১ মা’দক কারবারি গ্রে’ফতার

নওগাঁয় পুলিশ- বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশত

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ