crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দায়িত্ব পালনে শারীরিক শক্তি নয়,আইনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে : পুলিশ সুপার রংপুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১০, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : বৃহস্পতিবার বেলা ১২ টায় পুলিশ লাইন্স স্কুল এণ্ড কলেজ অডিটোরিয়াম রংপুরে ২০২০ সালের সেপ্টম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মো. আরমান হোসেন, পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, সি-সার্কেল, রংপুর এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। পুলিশ সুপার শহীদ পুলিশ সদস্যদের স্মরণে  এক মিনিট নীরবতা পালনসহ সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে এই কল্যাণ সভা শুরু করেন।

পুলিশ সুপার মাসিক কল্যাণ সভায় বলেন, আমরা গড়তে চাই স্বপ্নের পুলিশ। পুলিশে পরিবর্তনের হাওয়া লেগেছে এবং তা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ বদলে গেছে’ ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশের উন্নত পুলিশ হতে চাই। সেই অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে।

সকল পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, প্রচলিত ধারা থেকে বেরিয়ে বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে চাই। আর জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নেই। বাংলাদেশ পুলিশের আইজিপি’র নির্দেশনা বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে তৎপর থাকতে হবে। প্রত্যেক থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। এখন থেকে জনগণ পুলিশের কাছে আসবেনা বরং পুলিশ বাড়ি বাড়ি গিয়ে জনগণের সমস্যা সমাধান করে আসবে। মহামারি করোনা ভাইরাসে জনগণের সেবা করে পুলিশ যে সুনাম অর্জন করেছে তা কাজে লাগিয়ে পুলিশকে জনগণের পুলিশে পরিনত হতে হবে।

রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার আরও বলেন, পুলিশের কোন সদস্য অবৈধভাবে অর্থ উপার্জন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত দেশ গড়তে হলে পুলিশকে আগে মাদকমুক্ত হতে হবে। আমরা নিজেরা পরিশুদ্ধ হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্য দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা সফল ও সার্থক হবে। আমাদের এ দেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও মর্যাদাসম্পন্ন মডেল রাষ্ট্রে পরিনত হবে। সেপ্টেম্বর ২০২০ এর মাসিক কল্যাণ সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্স তাদের দাবি পেশ করেন এবং তাদের সকল সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রংপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. আশরাফুল আলম পলাশ, জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম, রিজার্ভ অফিস (আরওআই) মো. আঃ ওয়াহেদ। এছাড়াও রংপুর জেলার আটটি থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪

হোমনায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

রংপুরে মায়ের বিরুদ্ধে পাঁচ মাসের শিশুকে হ*ত্যার অভিযোগ

গেজেটভুক্ত হলো শেরপুরে এলজিইডি’র ৪৭৯টি কাচা সড়ক

ময়মনসিংহে ট্রেনের ধা’ক্কায় অটোরিকশার ২ যাত্রাী নি’হত

সুনামগঞ্জে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবে না কোনো ক্রেতা, সিদ্ধান্ত হবিগঞ্জ জেলা প্রশাসনের

যানজট নিরসনে বাংলাবান্ধা বন্দরে ফোর লেন কাজের উদ্বোধন

যানজট নিরসনে বাংলাবান্ধা বন্দরে ফোর লেন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হা*মলার মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার-২