crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১১, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

 

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:>>

কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ ইন্সটিটিউট অব এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম) পরিচালিত “বিয়াম ল্যাবোরেটরী স্কুল দাউদকান্দি” এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল দু’টি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন(অব.), দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা এবং উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
কুমিল্লার ১৭ টি উপজেলার মধ্যে একমাত্র দাউদকান্দিতেই প্রথম বিয়াম স্কুল উদ্বোধন করা হলো।

উদ্বোধন শেষে প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান বলেন, অত্র এলাকায় শিক্ষা প্রসারে এই স্কুলটি একটা বিরাট ভূমিকা রাখবে। আমি ছাত্র হিসেবে ভালোই ছিলাম কিন্তু বিয়াম স্কুলে পড়ার আমার সুযোগ হয়নি।

ছাত্র-ছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি অধিক যত্নবান হবেন। কারণ তারাই আপনাদের ভবিষ্যৎ। সন্তানদেরকে কোনক্রমেই বাল্যবিবাহ দিয়ে তাদের জীবনটাকে নষ্ট করে দিবেন না।

পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের জন্য স্কুল উদ্বোধন হওয়ায় এলাকায় চলছে আনন্দ উৎসব। বাদ্যযন্ত্র বাজিয়ে তাদেরকে নাচ-গানে মেতে উঠতে দেখা গেছে।।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ৩৯ বছর পর জমির দখল পেলেন  মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছের পরিবার

চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮২

দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই মেয়র র‌্যাবের হাতে গ্রেফতার

ডোমারে ৪ দিনব্যাপি নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে ৪ দিনব্যাপি নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

হোমনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১জন আটক

জামালপুরে এক শিক্ষকের ধর্ষণের হাত থেকে বাঁচতে ছাদ থেকে পড়ে আহত গৃহপরিচারিকা

জাতির উদ্দেশে ভাষণে যে সতর্কবার্তা দিলেন প্রধান উপদেষ্টা