crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসে জো*রপূর্বক জায়গা দ*খলের ও রাস্তা নির্মাণের পাঁয়তারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৬, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে জোরপূর্বক জায়গা দ*খল করে রাস্তা নির্মাণের পাঁয়তারার অভিযোগ উঠেছে রুমেল ভূইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের মোস্তাক ভূইয়ার ছেলে মো. রাসেল বাদী হয়ে তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে রাসেল জানান, উলুকান্দি গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে মো. রুমেল ভূইয়া আমাদের বাড়ির জায়গা জোরপূর্বক দ*খল ও মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করছে। সে একজন ভূ*মিদস্যু।আমাদের ক্রয়কৃত সাড়ে ৮ শতাংশ জায়গার উপর তার নজর পড়েছে।সে সম্পূর্ণ গায়ের জোরে জায়গা জ*বরদখল করতে চায়। এই এলাকায় সে একজন ভূ*মিদস্যু হিসেবে পরিচিত।সে দীর্ঘ ১৮/২০ বছর ধরে জোরপূর্বক মানুষের ভূমি দখল করে সেই দখলকৃত ভূমি গ্রামের সহজ-সরল মানুষের কাছে প্লট হিসেবে বিক্রি করে বেশি দামে।ভূমিই যেনো তার পেটের ক্ষুধা মিটানোর এক মাত্র খাদ্য।এক সময় রুমেল সম্পদহীন ছিলেন। সে স্বপ্ন দেখতো কীভাবে অঢেল অর্থ সম্পদের মালিক হওয়া যায়।
তার এ কর্মযজ্ঞ করে অনেক অর্থ সম্পত্তির মালিক হয় সে।কিছুদিন পূর্বেও সে পাশের একজনের জমি কেটে নিয়ে যায়। পরে প্রশাসনের চাপে ওই লোকের মাটি ভরাট করে দিতে বাধ্য হয়।

এ ব্যাপারে মনিরুজ্জামান ভূইয়া বলেন, ‘রুমেল ভূইয়া একজন ভূমি খেকো।সে মানুষের জায়গা দখল করে হয়রানি করে।কিছুদিন আগে সে একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেয় খারিজ করে দিবে বলে।কিন্তু করে দেয়নি।’

এবিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘রুমেল ভূইয়া উলুকান্দি গ্রামের একজন দু*ষ্কৃতকারী।মানুষের জমি নিয়া সে নয়ছয় করে।’

এ বিষয়ে অভিযুক্ত রোমেল ভূইয়া বলেন, ‘আমি কারো জায়গার মাটি কাটি নাই। আমার জায়গা থেকে আমি মাটি কেটে চলাচলের রাস্তা তৈরি করেছি। আমার দলিলসহ খারিজ রয়েছে।’

মামলার আই ইউ এসআই সুমন বলেন, ‘সরেজমিনে উলুকান্দি এসে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আগামী শুক্রবার উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসার কথা বলেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস পালিত

সাড়ে ৫ কোটি টাকার অধিক ব্যয়ে ডিমলায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আফতাব

সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে আগামী নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার ব্যালটের মাধ্যমে বিএনপিকে জবাব দেবে: আজিজী

নাসিরনগরে ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কালীগঞ্জ বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কালীগঞ্জ বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

চ্যানেল আই প্রকৃতিমেলা-২০২০ উপলক্ষে জামালপুরে র্যালি ও আলোচনাসভা

দেওয়ানগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীর হাত কেটে দিল প্রেমিকের বন্ধুরা!

দেশে করোনায় আরও ২১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২,৩৮৩

৫০টি সরকারি হাসপাতালে ভিজিট নিয়ে রোগী দেখা শুরু বৃহস্পতিবার

হোমনায় প্রধানমন্ত্রীর ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন