crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তথ্যপ্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সরিষাবাড়ির মেয়র রোকনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০২০ ৩:১১ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর-জেলা-৪ (সরিষাবাড়ী) আসন থেকে নির্বাচিত জাতীয় সাংসদসদস্য আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রুকনুজ্জামান রোকনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। ৫ আগস্ট ২০২০ বুধবার সকালে সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সদস্য মো. ছামিউল হক বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন। সরিষাবাড়ি পৌর মেয়র রুকনুজ্জামান সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বিগত কয়েক মাস আগে তিনি বরখাস্ত হয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পৌরসভার মেয়র মো. রুকনুজ্জামান (রোকন) তার ফেসবুক লাইভে গিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি’র বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা, মিথ্যাচার, অসম্মানজনক ও ভীতি প্রদর্শন করে অপপ্রচার চালান। এতে প্রতিমন্ত্রীর মানহানি ও ভাবমূর্তি নষ্ট হয়েছে।

মেয়র মো. রুকনুজ্জামান তার ২০ মিনিট ৩১ সেকেণ্ডের ফেসবুক লাইভে বলেন, ‘আমি পৌরসভার অনেক উন্নয়ন করেছি। এটা সবাই জানেন। এসব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রতিদিনই আমি উন্নয়নমূলক কাজ করছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সরিষাবাড়ী আসনের সাংসদ ও তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানের অত্যাচারে, তাঁর বিভিন্ন মামলা-মোকদ্দমায় আজকে অতিষ্ঠ হয়ে গেছি। শুধু আমি নই। এই সরিষাবাড়ী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীরাসহ তাঁর (প্রতিমন্ত্রী) একক আধিপত্যের কারণে সরিষাবাড়ীতে আমরা টিকে থাকতে পারছি না। আমার পৌরসভার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন তিনি (প্রতিমন্ত্রী)। পৌরসভা থেকে টেন্ডার করেছিলাম। তিনি ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে টেন্ডার বাতিল করে দিয়েছেন। পৌরসভার এখন নাজুক অবস্থা।’ সরিষাবাড়ী

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মো. রুকনুজ্জামানের বিরুদ্ধে ছামিউল হক নামের একজন বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় অবৈধ গ্যাস লাইন সংযোগের কারণে গ্যাস সংকট তীব্র, গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর পরিশোধ করতে হচ্ছে বিল!

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

নাসিরনগরে কৃষি খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত হস্তান্তর

দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালন করুন : ক্যাডেট এসআইদের উদ্দেশে আইজিপি

কোটচাঁদপুর-মহেশপুর সড়কে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ও ৬ কেজি রুপা ফেলে পালিয়ে গেল পাচারকারী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ

জগন্নাথপুরে কিছুতেই কমছেনা জনসমাগম, বাড়ছে করোনা ঝুঁকি

নাসিরনগরে সাপ আতঙ্ক নিয়ে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করলেন ইউএনও