crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে শত্রুতার জেরে কৃষকের গাছ কেটে বসত ভিটায় আগুন ,থানায় মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০১৯ ৪:২৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের গাছ কেটে বসত ভিটায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে রশিদুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত আমিনারের ছেলে আরিফ ও মৃত উছাহাক আলীর ছেলে মজিবর ও মজিবুল ইসলামের জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই ধারবাহিকতায় শত্রুতার জেরে ঘটনার দিন ১৬জুন রবিবার সকালে আরিফ তার দলবল নিয়ে রশিদুলের লাগানো বাঁশ, আম, কাঁঠাল, লিচু, সুপারীসহ অন্যান্য জাতের ৫০টি গাছ কেটে দেয় এবং ঘরের বেড়া ভাংচুর করে বাদাম ও চালের বস্তা লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে আবারো রশিদুলের বাড়ীতে হামলা চালিয়ে বসত বাড়ীতে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এতে করে রশিদুলের একটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায় এবং সব মিলে প্রায় ৭/৮লক্ষ টাকার ক্ষতি সাধন হয় বলে ভুক্তভুগী জানান। এ বিষয়ে রশিদুল বাদী হয়ে আরিফকে প্রধান আসামী করে ১৯জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং-১৫, তারিখ-১৮/০৬/১৯ দায়ের করে।

এ বিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ঘটনার দিন পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ২দিন এলাকায় পুলিশ মোতায়েন ছিল। রশিদুল মামলা করেছে, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত, আহত ১

হোমনায় ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের করুণ দশা, ১৯৪ টাকার উৎপাদিত চিনি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়

নীলফামারীর ডিমলায় ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

পঞ্চগড়ে করোনা সন্দেহে পুলিশের সহযোগিতা চাইলেন মুক্তি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের সাগান্নায় সন্ত্রাসী হামলার শিকার দৈনিক বীরদর্পন পত্রিকার সাংবাদিক রাসেল,সাংবাদিকদের নিন্দা জ্ঞাপন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সাগর-রুনিকে হ*ত্যা করা হয়েছে, আ*ত্মহত্যা নয়