crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যক্তির কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১০, ২০১৯ ২:৫৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে মাদক সেবন ও সরকারি জায়গা দখলের দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) রাতে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্ব দেব রায় ও এসআই হামিদুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলা পরিষদ এলাকা থেকে ২ মাদকসেবীকে আটক করে। অপরদিকে, গভীর রাতে উপজেলা পরিষদের ময়দান এলাকায় সরকারি জায়গা দখলের সময় ১ ব্যক্তিকে আটক করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে মাদকসেবী উপজেলার ছোটরাউতা ডাঙ্গা পাড়া ৯নং ওয়ার্ডের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মজনু মিয়া (২০) ও হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া কলির স্কুল এলাকার আমিনার রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৪) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) এর ২১ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সরকারি জায়গা দখলের চেষ্টায় দঃবিঃ ১৮৮ ধারায় ডোমার ছোট রাউতা ময়দান পাড়া এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪৯) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

দিনাজপুরে তুলার বাম্পার ফলন, মজুরি নিয়ে হতাশ শ্রমিকরা

দৈনিক জামালপুর দিনকালের নতুন অফিস উদ্বোধন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু

মির্জাপুর ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন ছাত্রদল নেতা !

মগবাজার বিস্ফোরণে এ পর্যন্ত তত্ত্বাবধায়কসহ ৮ জনের মৃত্যু,মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অন্তত আরও তিনজন

ডোমারে ওসি মোস্তাফিজার রহমান এর বিদায় সংবর্ধনা

ডোমারে দখলদারের কবলে জনগুরুত্বপূর্ণ সড়ক

পঞ্চগড়ে বিনামূল্যে বই বিতরণ

ঝিনাইদহে ডাকাতি, ছিনতাইসহ ৯ মামলার আসামি ডাকাত সর্দার সোহরাব অস্ত্র ও গুলিসহ আটক