crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে দুর্গাপূজায় অষ্টমীতে রাজ ভোগের আয়োজন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০১৯ ৩:০৮ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমীতে রাজ ভোগের আয়োজন করেন, ডোমার কেন্দ্রীয় হরি সভা মন্দির ও নিউ মিলন সংঘ।
রোববার (৬অক্টোবর) ভোররাত থেকে চলছে মন্ডপে মন্ডপে পূজা পাঠ। তুলসি আরতি, শুভ অধিবাস ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুরোহিত দিলিপ মজুমদার ও সত্যেন্দ্র নাথ রায়। সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত রাজ ভোগের প্রসাদ বিতরণ চলবে বলে আয়োজক কমিটি জানান। অষ্টমীর দিনে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশী। এ সময় পূজা উদযাপন পরিষদের আহবায়ক রাম কৃষ্ণ রায়, যুগ্ন আহবায়ক তাপস কুমার অধিকারী, অমরজিৎ সিংহ, কেন্দ্রীয় হরি সভা মন্দিরের সভাপতি উজ্জল কাঞ্জিলাল, সাধারণ সম্পাদক অশোক আগরওয়ালা, জগবন্ধু রায়। নিউ মিলন সংঘের সভাপতি সিতানাথ কুন্ডু, সাধারণ সম্পাদক নিখিল সাহা, বিজয় ঘোষ, অসিম সাহা, কাজল সাহা, মিন্টু সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক গনেশ আগরওয়ালা প্রমূখ উপস্থিত ছিলেন। ৮অক্টোবর মঙ্গলবার দশমীতে সকালে সিঁদুর খেলার মধ্যদিয়ে দেবী দুর্গার বিহিত পূজার বিসর্জন হবে। মায়ের আগমনে সকল ধর্ম ,বর্ণ নির্বিশেষে সবার মাঝে সুখ শান্তি ফিরে আসুক এবং সকলের জীবনে কল্যাণ বয়ে আনুক এটাই প্রত্যাশা করেন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাম নিবাস আগরওয়ালা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর ও গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জা’লিয়াতির অভিযোগে আটক ৫৪

জাতীয় কবিতা পরিষদ জামালপুরের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

কিশোরগগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত

পুঠিয়ায় মাদকসেবীর ৩ মাসের জেল

গাইবান্ধায় পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

হোমনায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ত্রাণ বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সময় জানালেন তথ্য উপদেষ্টা