crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে ডিএনসির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৪, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মা’দক বিরোধী অভিযানে হাকিমপুর উপজেলার চিহ্নিত মা’দক ব্যবসায়ী মাহাবুল আলমের বাড়ি থেকে ১০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফে’ন্সিডিল উদ্ধার করা হয়।

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে এস.আই মতিয়ার রহমান, এএসআই হিরা বেগম, এনায়েতুল হক, গোলাম রব্বানী, সিপাই জুলফিকার আলী, মাহমুদুন্নবী মুকুল, আলিফ আশা,  আবু সাঈদ, বেনজিন আক্তার ববি ও ওয়ারলেস অপারেটর আব্দুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত রেইডিং পার্টি নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর উপজেলার আলিহাট ইউপির ৭ নং ওয়ার্ডের রিকাবি চকচকা গ্রামের মা’দক ব্যবসায়ী মৃত মনছের আলী প্রধানের পুত্র মাহবুল আলম প্রধনের বাসা হতে ১০ বোতল ফে’ন্সিডিল উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে চিহ্নিত মা’দক ব্যবসায়ী মাহাবুল আলম বাসায় না থাকার কারণে তাকে আটক করা যায়নি।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের উপ পরিদর্শক মোঃ হাসিবুল হাসান বাদী হয়ে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- জি.আর ২২৫/২৪।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মা’দক ব্যবসায়ী মাহাবুল আলমের বাসায় তল্লাশি চালিয়ে ১০ বোতল ফে’ন্সিডিল উদ্ধার করা হয়। তবে মাদক ব্যবসায়ীকে বাসায় পাওয়া যায়নি। আমাদের মা’দক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। দিনাজপুর জেলাকে মা’দকমুক্ত করতে সকল পেশাজীবী মানুষের সহযোগিতা কামনা করেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আওয়ামী লীগ সরকার মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে : তথ্য প্রতিমন্ত্রী

পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

সাধারণ ক্ষমায় নীলফামারীর কারাগার থেকে মুক্তি পেলেন ১৮ বন্দি

ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি

রংপুরে ত্রাণের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘বুথ’এর উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২