crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে তিনটি মিনিবাসে রহস্যজনক আগুন!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৭, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার উপজেলা বাস টার্মিনালে তিনটি মিনিবাস রহস্যজনক আগুনে পুড়ে গেছে। সোমবার(৬ এপ্রিল) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। এতে একটি মিনিবাস সম্পূর্ণ এবং দুটি মিনিবাস আংশিক আগুনে ক্ষতিগ্রস্ত হয়। করোনা ভাইরাস মোকাবেলায় গণপরিবহণ চলাচল বন্ধ ঘোষণা থাকায় ডোমার বাস টার্মিনালে অন্যান্য বাসের সাথে এই তিনটি বাস সারিবদ্ধভাবে রাখা ছিল।
স্থানীয় সূত্র জানান, কয়েকজন মুসল্লি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে ডোমার বাস স্ট্যান্ডে থাকা বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও উৎস-হাচান এন্টার প্রাইজের একটি মিনিবাস (কুমিল্লা জ-০৪-০২০৩) সম্পূর্ণ ও ডোমার ট্রাভেলস ও ডোমার শাপলা সমবায় সমিতি-১ নামের মিনিবাস দুটি আংশিক পুড়ে যায়।
উৎস-হাচান এন্টার প্রইজ মিনিবাসের মালিক ইবাদত হোসেন জানান পরিকল্পিতভাবে কে বা কারা আমার মিনিবাসটিতে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ওসি মোস্তফিজার রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারা কলেজ মাঠে তিনদিন ব্যাপী ইজতেমার প্রস্তুতি চলছে

১৬ আগস্ট প্রধানমন্ত্রীর আগমন, কিশোরগঞ্জজুড়ে ব্যাপক প্রস্তুতি

প্রাথমিকে আবেদনের ভুল সংশোধন করা যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত

পাকুন্দিয়ায় পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

নগরকান্দায় রহস্যেঘেরা গৃহবধূ কুহিনূরের মৃত্যু!

হোমনায় এসএসসিতে সাংবাদিক কন্যার জিপিএ-৫ প্রাপ্তি

হোমনায় এসএসসিতে সাংবাদিক কন্যার জিপিএ-৫ প্রাপ্তি

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ঝিনাইদহে ভুতুড়ে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা!

সচিবালয়ের নিরাপত্তা জোরদারকরণে ৭ নির্দেশনা