crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ট্রেনে কা’টা পড়ে সাদ্দাম হোসেন নামে এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে রেললাইনে ট্রেনে কা’টা পড়ে সাদ্দাম হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামে সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের রেলঘুন্টির পাড়ে।

নিহত সাদ্দাম হোসেন বাগডোকরা তেলীপাড়া এলাকার মৃত এলাকার আবু হানিফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে দশটায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস নামক ট্রেনে কা’টা পড়ে ঘটনাস্থলে তার মৃ’ত্যু হয়। তাৎক্ষণিকভাবে বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সৈয়দপুর রেলওয়ে পুলিশকে অবগত করেন। রাতে সৈয়দপুর রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার তোবারক আলী সরকার, এসআই শফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সেখানে ঘটনাস্থলে এসে লাশের সুরতাহাল করেন।

সাদ্দামের মা রাজিয়া সুলতানা জানান, ‘তার ছেলে মানসিক রোগী। প্রায় সময় বাড়ী থেকে বের হয়ে মানুষকে বিরক্ত করতো।’

সাদ্দামের ভাই সাকিব ইসলাম বলেন, ‘সন্ধ্যা থেকে সাদ্দাম রেল লাইনে অবস্থান করছিলো। বাড়িতে যেতে বললে গালিগালাজ ও তাকে পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে। রাতে সংবাদ পাই ট্রেনে কা’টা পড়েছে।’

নিহত সাদ্দাম হেসেনের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একাধিক চাকরি বা লাভজনক পদে কেন থাকতে পারবেন না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা: ইসি

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে  র‍্যাবের হাতে আটক৪

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে র‍্যাবের হাতে আটক৪

ঝিনাইগাতীর শাফী মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মোঃ শাহ জালাল এর মানবসেবা!

গোর্কণ স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

ঘোড়ঘাটে ২৯টি পূজামণ্ডপে বিএনপির আর্থিক অনুদানের চেক বিতরণ

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের ঘোষণা করার এখনই উপযুক্ত সময়

খুলনায় স্ত্রী-পুত্রকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

ডুলাহাজারায় এক নবজাতককে বিক্রি করে থানায় অভিযোগ,পরে আপস