crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে জেণ্ডারভিত্তিক সহিংসতা নিরসনে র‌্যালি ও নাটক অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২, ২০১৯ ৩:১১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“সহিংসতার ভয়-আর নয়, আর নয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে শো প্রকল্পের আওতায় জেণ্ডারভিত্তিক সহিংসতা নিরসনে র‌্যালি ও উন্নয়ন নাটক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩ টায় ল্যাম্ব শো প্রকল্পের উপজেলা অফিস হতে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার চাকধা পাড়ায় মন্দির প্রাঙ্গণে নাটক অনুষ্ঠিত হয়। পৌর কাউন্সিলর শফিক বিন মোর্শেদ তরুনের সভাপতিত্বে ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অর্ডিনেটর আনিসুর রহমান আনিস, রফিকুল ইসলাম রফিক, প্রদীপ চন্দ্র রায়, সত্যেন্দ্র নাথ রায়, এমএন্ডডিও জয়ন্ত কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।

টেকনিক্যাল কোর্ডিনেটর জীবন কুমার পোদ্দার তার বক্তব্যে বলেন, প্রতিটি ব্যক্তিকে তার অবস্থানের জন্য নয় বরং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সম্মান ও মর্যাদার সাথে দেখা উচিত। আলোচনা শেষে নারী উন্নয়ন বিষয়ক পথ নাটক “শিল্পীর জীবন গাঁথা” মঞ্চায়ন করা হয়। নাটক দেখতে আসা কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ল্যাম্ব শো প্রকল্প কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতি জানান, এ ধরনের নাটক শিশু বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, উন্নয়ন, মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা দু’র্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – ভূমি সচিব

অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা দু’র্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – ভূমি সচিব

রংপুর জেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪, মৃত্যু নেই

সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

জামালপুরে পরিকল্পনা মন্ত্রীর গ্রীনহাউস প্রযুক্তির প্রকল্প উদ্বোধন

সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর ইন্তেকাল

ফেন্সিডিল পাচারের সময় রংপুরের চিকিৎসকসহ লালমনিরহাটে আটক ২

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পিএসসিতে তালা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জগন্নাথপুরে রাস্তাবিহীন সেতু !

স্হানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান এসএম নজরুল ইসলাম

স্হানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান এসএম নজরুল ইসলাম