crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কম্বল বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২১ ৮:০০ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ডোমার ও ডিমলা এলাকার শীতার্ত মানুষের মাঝে ৫শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার সোনারায় ইউনিয়নের খানকায়ে মাদানিয়ায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (দাঃ বাঃ)। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ডোমার উপজেলা শাখার সভাপতি মাওঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা কমিটির সভাপতি মাওঃ ইসমাইল হোসেন রিয়াজী, উপজেলা সহ-সভাপতি মাওঃ খতিবুর রহমান, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মুফতি আলহাজ্ব মাহামুদ বীন আলম, সংগঠক আলহাজ্ব গিয়াস উদ্দিন, আলহাজ্ব সেলায়মান আলী, গোলাম আরশাদ, মাস্টার তাজুল ইসলাম, যুব জমিয়ত উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।সার্বিক ব্যবস্থাপনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী’র  ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন। এর আগে রাহবারে মিল্লাত আল্লামা নূর হুসাইন কাসেমী রাহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মহামারী করোনাকালীন মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে সে সময় ডোমার ডিমলা এলাকায় ৫ দফায় প্রায় ৪হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আটা, লবনসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও হরিণচড়া ইউনিয়নের নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারসহ বিভিন্ন মসজিদে অর্থ সহায়তা দেওয়া হয়। গত ঈদ-উল-আযহার দিনে স্থানীয় ৩শতাধিক গরীব ও দুস্থদের মাঝে কোরবানীর গোস্ত বিতরণের ব্যবস্থা করেন এবং ১৩টি ইউনিয়নে ১৩টি খাসি দলীয় কর্মীদের মাধ্যমে কোরবানী করিয়ে অসহায় মানুষের মাঝে বিতরণ করেন দলের মহাসচিব।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ পৌরসভার উন্মুক্ত প্রাক বাজেট আলোচনা, নারী উদ্যোক্তা সম্প্রসারণে বাজেট বৃদ্ধির প্রতিশ্রুতি

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া ডিবির পরিচয়ে চাঁ’দা দাবির অভিযোগে ১ জনকে গ্রেফতারসহ ২ টি মোবাইল ফোন উদ্ধার

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে এনটিআরসিএ এর কড়া নির্দেশনা

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৬ তম শেখ হাসিনা

এক বছর ধরে মেয়েকে ধর্ষণ লম্পট বাবার !

মধুপুরে ডকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল

পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা

ডোমারে ৪বোতল ফেন্সিডিলসহ ইউপি সদস্যের ছেলে নয়ন আটক

ঝিনাইদহে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন