crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ৪দিনব্যাপি নাট্য কর্মশালার সমাপনী দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বেসরকারি সংস্থা ‘জানো’ প্রকল্পের আওতায় কমিউনিটির মানুষের মধ্যে জেন্ডার সমতাসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ দিনব্যাপি নাট্য কর্মশালার সমাপনী দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার মটুকপুর স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১০ থেকে নাটকের সমাপনী মহড়া শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত চলে। ‘জানো’ প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, ফোর সি কমিউনিকেশনের প্রতিনিধি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ। এ ছাড়াও প্রশিক্ষক নওরীন নিপু, সাবিনা ইসলাম ইশিকা, মিম সুলতানা দোলা, সৌদিয়া সেতু, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সমন্বয়ক ওয়াহিদ খান সংকেত, ফোর সি কমিউনিকেশনের সমন্তরক শাহিনুর ইসলাম শাহিন, জানো প্রকল্পের ফিল্ড অফিসার হুমায়ুন কবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্টিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন, কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় গত ৪ সেপ্টেম্বর কর্মশালার শুরু হয়। কমিউনিটি মানুষসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে প্রতিটি দলে ১৫ জন করে ৬টি দলে মোট ৯০ জন সাংস্কৃতিক কর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন। একাধারে উপজেলা মটুকপুর স্কুল এন্ড কলেজ, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত নাট্য কর্মশালার প্রশিক্ষণ চলে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রতিবেদন দেবেন সচিবরা : প্রধানমন্ত্রী

পাবনায় আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

নাসিরনগরে দেয়ালিকা প্রকাশ

গলাচিপায় স্ত্রীকে ছু*রিকাঘাত করে স্বামীর আ*ত্মহত্যা

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান

অবহেলায় বিলুপ্তির পর্যায়ে বাঁশ শিল্প, রংপুরের অসহায় বাঁশ ব্যবসায়ীরা চরম দুর্দশায়

জামালপুরে দেশব্যাপী ৪৮ ঘন্টা অ’বরোধের প্রথম দিনের কর্মসূচি পালন

সাঘাটায় ছেলের হাতে মা খুন

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

গৌরীপুরকে ভৃৃূমিহীন,গৃহহীন মুক্ত করার প্রশাসনের প্রেস রিলিজ