crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে করোনার টিকা নিলেন সাংবাদিক আনছুর রহমান মানিক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৮:৩১ অপরাহ্ণ

ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

সারা দেশে একযোগে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক টিকা গ্রহণ করলেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বি-তল ভবনে কোভিড-১৯ (করোনা) ভ্যাকসিন কর্ণারে প্রথম ধাপের টিকা গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, শিক্ষিকা হোসনে আরা বেগম, সিনিয়র স্টাফ নার্স, লতারানী রায়, ওবায়দুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী, এমএইচভি মোমিনার রহমান, নওরীন আক্তারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম জানান, ৮ হাজার ১শত ৬০ ডোজ ভ্যাকসিন আমরা পেয়েছি, যা আমাদের সংরক্ষণে রয়েছে। এরমধ্যে প্রথম ধাপে চলতি মাসে ৪ হাজার ৮০ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে এবং অবশিষ্ট ভ্যাকসিন পরের মাসে দেওয়া হবে। গত রবিবার সকাল ১১টায় মেডিকেল অফিসার ডাঃ তানভীর জোহা প্রথম টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। ওই দিনে ভ্যাকসিন গ্রহণের জন্য ৩ শত ৫২ জন রেজিস্ট্রেশন করেছেন। আমিসহ রেজিস্ট্রেশনকৃত ৩০ জনকে টিকা দেওয়া হয়েছে। ২য় দিনে ৭০ জন ও আজ ৩য় দিনে ৮০ জনকে টিকা দেওয়া হয়েছে। বাকীগুলো দ্বিতীয় ধাপে ব্যবহার করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে ভূমি অফিস সমুহে আইপি ক্যামেরায় কানেক্টিভিটি’র উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ‘শতভাগ’ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

ঝিনাইদহে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন, ৪৫ মিনিটে জানা যাবে করোনার ফলাফল

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

শেরপুরে হ’ত্যা মামলার আসামী মুকুল দফাদার গ্রেফতার

হরিণাকুন্ডুতে ক্লিনিকে সিজারের পর প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

তিতাসে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত-১ , মাদক ও অস্ত্র উদ্ধার

ময়মনসিংহে পানিতে ডু’বে দুই ভাইয়ের মৃ’ত্যু

কিয়ামতের দিন সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হওয়ার আমল