crimepatrol24
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে অগ্নিদগ্ধ ভিখারী জবেদা খাতুনের লাশ দাফন করলেন ডোমার থানা পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে অগ্নিদগ্ধ জোবেদা খাতুন (৫৬)’র লাশ দাফন সম্পন্ন করলেন ডোমার থানা পুলিশ।
বুধবার বিকালে বাদ আসর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ডোমার থানা পুলিশের পক্ষ থেকে জানাজার নামাজ শেষে পার্শ্বে কবরে তার লাশ দাফন করা হয়।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই জামিনুর রহমান, পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমনসহ ডোমার থানার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। প্রসঙ্গত- মঙ্গলবার রাত ১টায় ডোমার সন্যাসী মন্দির সংলগ্ন এক ভিখারী জবেদা খাতুন এর ঘরে আগুন লাগে। ডোমার ফায়ার সার্ভিস এর (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার শাহাজান আলীর নেতৃত্বে ফায়ারম্যানরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই ঘরে থাকা ভিক্ষুক জবেদা খাতুন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে।

অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ওই রাতে জবেদার লাশ উদ্ধার করে পরদিন ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে তার পরিবারের কোন ওয়ারিশ না থাকায় আমাদের থানার পক্ষ থেকে ইসলামী শরিয়াহ মোতাবেক জানাজা শেষে লাশ দাফন করা হয়।

কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, ওই ভিক্ষুক মন্দিরের পার্শ্বে একটি কুড়ের ঘর বানিয়ে দীর্ঘ ২০ বছর যাবত বসবাস করছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন ফায়ার সার্ভিস কর্মীরা

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ৮ দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সংবাদ সম্মেলন

নাসিরনগরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মহেশপুর চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক মেম্বারের গনসংযোগে মোটরসাইকেল শোভাযাত্রা

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারের ৬ মাসের কারাদণ্ড, হাসপাতাল বন্ধ

নালিতাবাড়ীতে ৩ হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

নালিতাবাড়ীতে ৩ হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

রংপুরে কৃষককে শ্বাসরোধে হত্যা, আটক-২

ডুলাহাজারায় বিটে পাকা দালান নির্মাণের হিড়িক

হাদির মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ মিছিল

হরিণাকুন্ডুতে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত