crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেলো তার বাবা-মাকে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমার থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু কাজল ফিরে পেলো তার বাবা -মাকে।
ডোমার থানার সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, নীলফামারী সদর থানার ইটাখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের ফিরোজুল ইসলামের ছেলে কাজল (০৯) গত ৮ এপ্রিল সকাল ১০টায় নিজ এলাকা থেকে হারিয়ে যায়। গত ১০ এপ্রিল দুপুরে শিশুটি ডোমার প্রশিকার মোড় এলাকায় কাঁদতে থাকে। শিশুটি তার বাবা মার নাম ঠিকানা ঠিকমতো বলতে পারে না। এ সময় ডোমার থানার এসআই ছাইফুল ইসলাম শিশুটিকে উদ্ধার করে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের কাছে হস্তান্তর করেন। তিনি তাৎক্ষণিকভাবে ডোমার থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কেরে এসআই শাহানাজ পারভীন ও এএসআই জেসমিন আক্তারকে দায়িত্ব দিলে তারা সারা বাংলাদেশের সকল থানায় মিশুটির ছবিসহ বার্তা প্রেরণ করেন। সেই মোতাবেক নীলফামারী সদর থানার মাধ্যমে শিশুটির বাবা ও মা সংবাদ পেয়ে ১০ এপ্রিল দুপুরে ডোমার থানায় উপস্থিত হয়ে তাদের সন্তানকে শনাক্ত করে। ডোমার থানার জিডি নং- ৩৬০ মূলে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান উদ্ধারকৃত মিশু কাজলকে তার পিতা ফিরোজুল ইসলাম ও মাতা কাজলি বেগমের হাতে তুলেদেন। শিশুটি তার বাবা মাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে ডোমার থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশুটির পরিবার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ১৩টি ইউনিয়ন পরিষদে কম্পিউটার বিতরণ

জগন্নাথপুরে ইউপি নির্বাচনে নৌকা ডুবানোর চেষ্টা সফল হয়েছে আ,লীগ নেতা হারুনের

নৌকা প্যানেলের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি -আমির হোসেন ভুঁইয়া

হোমনার কৃতী সন্তান শহীদুর রহমান ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

ঘূর্ণিঝড় ‘আম্পানে’ ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীর ডিমলায় নিজ বাবাকে কু’পিয়ে হ’ত্যা, ছেলে গ্রেপ্তার

আগামীকাল থেকে মাঠে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

ঝিনাইদহে যুবলীগ নেতা ও তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

কুমারখালীতে মাটি কাটতে গিয়ে অক্ষত অবস্থায় ২৫ বছর পূর্বের মৃতদেহ উদ্ধার!