crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৫ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৫০ হাজার ৬৮৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা বিভাগে ১৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯০ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ১১ জন ও সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

ডেঙ্গুতে একদিনে যে তিনজন মারা গেছেন তাদের মধ্যে দুজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও একজনের খুলনা বিভাগে মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৭৪৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার একজন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে দায়িত্ব ফিরে পেলেন কিশোরগঞ্জের এসপি

হোমনায় ওসি’র নেতৃত্বে হোমনা থেকে অ’পহৃত শিশুকে কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রাম থেকে উদ্ধার

ভেড়ামারায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

তেঁতুলিয়ায় ট্রলির সাথে সংঘর্ষে সিএনজির ২ যাত্রীর মৃত্যু

কালীগঞ্জে উপ-স্বাস্থ্য কেন্দ্রে পদায়ন হলেও মেডিকেল অফিসার আহসান হাবীব জিকো থাকেন উপজেলা হাসপাতালে!

রংপুরে মাদকসেবীর ‘ছুরিকাঘাতে’ পুলিশের এএসআই ‘নিহত’

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

পাঁচ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন যাপন অবসানে জাতীয়করণের বিকল্প নেই

পাঁচ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন যাপন অবসানে জাতীয়করণের বিকল্প নেই

মহেশপুর সীমান্তে শিশুসহ ১৩ জন আটক