crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় অসহায় মানুষদের মাঝে পল্লীশ্রী’র ত্রাণ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৩, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে নীলফামারীর ডিমলায় কর্মহীন হয়ে পড়া অসহায় নিম্ন আয়ের প্রকল্প সদস্যদের মাঝে বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর রিপ প্রকল্পের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার(১৩মে)সকালে উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ও দুপুরে নাউতারা ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত দুই ইউনিয়নের চাঁরশত ১৮জন নারী উপকারভোগীর মাঝে পল্লীশ্রী রিপ প্রকল্পের আয়োজনে বিএজেড ও নেটজ্ বাংলাদেশের অর্থায়নে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শামসুল হক,নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন,পল্লীশ্রী রিপ প্রকল্পের ডোমার-ডিমলার প্রজেক্ট ম্যানেজার মইনুল হক,ডিমলা পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন,পল্লীশ্রীর রিপ প্রকল্পের ডিমলা ইউনিট ম্যানেজার নুরনাহার বেগম,ডোমার ইউনিট ম্যানেজার শামসুল হক,গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন সরকার,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার প্রমুখ।ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেক উপকারভোগী সদস্যদের মাঝে ২০ কেজি চাল,২ কেজি ডাল, ৫ কেজি আলু,১ কেজি সয়াবিন তৈল,২ কেজি লবণ,১ কেজি সুজি, ১ কেজি চিনি, ৩টি সাবান,২টি মাস্কসহ জরুরি ওষুধ প্যাকেজ করে বিতরণ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার(১২মে)উপজেলার বালাপাড়া ও খগাখড়িবাড়ী ইউনিয়নের প্রায় চাঁরশত পরিবার মাঝে উল্লেখিতদের আয়োজনে ও অর্থায়নে একই প্যাকেজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা- ফুলবাড়ী স্থলবন্দর

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৭৮

ঝিনাইদহের মধুহাটিতে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

ঝিনাইদহে দু:স্থ ও অসহায়দের মাঝে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের চেক বিতরণ

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার

শৈলকূপার পল্লী থেকে ১২টি চোরাই মোবাইল ও মহিলা মেম্বারসহ ৬জন আটক

নাসিরনগরে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

পুঠিয়া সাংবাদিক সমাজের নতুন কমিটি গঠন

পুঠিয়া সাংবাদিক সমাজের নতুন কমিটি গঠন

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার