crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডা: আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
খুলনায় ডা: আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। এসময় বক্তারা, ডা: আব্দুর রকিব খান হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর, চিকিৎসক সুরক্ষা আইন ও হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে প্রাণ হারালো ৪ জন

নাসিরনগরে কর্মহীন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে ফের অভিযান, তিনজনের কারাদণ্ড

জামালপুরে স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস পালিত

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাটা বাজার জামালপুরকে ১০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি দায়িত্ব রয়েছে: নতুন শিক্ষা উপদেষ্টা

হোমনায় কৃষি কর্মকর্তা’র বিদায় সংবর্ধনা

সারাদেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃ’ত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩ জন