crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ট্রাকের তাবুর নিচে করে ঢাকা থেকে পালিয়ে সাতক্ষীরা যাওয়ার পথে ঝিনাইদহে ৪৩ যাত্রী আটক, চালকের জেল জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ>>

১৪ এপ্রিল সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে ঝিনাইদহে সর্বাত্মক লকডাউন পালিত হয়েছে। লকডাউন কার্যকরে কঠোর ভূমিকা পালন করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করেছে। সকাল থেকে শহরের পোস্ট অফিস মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, আরাপপুর বাসস্ট্যান্ড ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে চেক পোস্ট। রাস্তায় চলাচলকারীদের তথ্য যাচাই করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। এদিকে কঠোর লকডাউনের মাঝেও পণ্যবাহী ট্রাকে তাবুর মধ্যে লুকিয়ে যাতায়াত করতে দেখা গেলে ভ্রাম্যমাণ আদালতে ধরা পড়ে।

জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি পণ্যবাহী ট্রাকের তাবুর নিচে পাওয়া যায় ৪৩ জন যাত্রীকে। প্রত্যেকের নিকট ২২০০ টাকা চুক্তিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই ট্রাকের চালককে জেল জরিমানা আদায় করা হয়েছে এবং যাত্রীদেরও গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলা হরিণাকু-ু, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাদপুর ও মহেশপুর উপজেলাতেও উপজেলা, নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, থানার ওসির সমন্বয়ে পরিচালিত টিম করোনা সংক্রমণ রোধে সর্বত্মক লকডাউন পালনে জরিমানাসহ কার্যকরি ভূমিকা পালন করে যাচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লায় সেনা অভিযানে ৫২ পাসপোর্ট ও মোবাইলসহ গ্রেফতার ১

সাংবাদিক মুন্নী সাহার অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা, এত টাকা এলো কোত্থেকে!

৪ স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কুমারখালীর পাঁচ বিয়ে করা প্রেমিক রবিউল আটক

পুলিশ-র‌্যাবের জালে আটক ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস

ডোমারে করোনাভাইরাস প্রতিরোধে আলোচনা সভা

সুন্দরগঞ্জে ১৭টি পরিবার মাথা গুজার ঠাঁই পেল

তিতাসে ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা

নীলফামারীতে যুবকের লা-শ উদ্ধার

নতুন তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম

তিতাসে ‘নবধারা’সংগঠনের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ