crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নতুন তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম।

বুধবার মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ন্যস্ত আছে।

জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভ্যাকসিন আসামাত্রই বাংলাদেশের জনগণকে সরবরাহের সব প্রস্তুতি নিয়েছে সরকার : কাদের

গাইবান্ধায় করোনায় মৃত্যুবরণকারীর দাফনের ব্যবস্থা করবেন উপজেলা চেয়ারম্যান সারোয়ার কবির

নীলফামারীতে ১ হাজার ৩২৫ বোতল ফে’ন্সিডিলসহ দুই মা’দক কারবারি গ্রেফতার

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং অনুষ্ঠিত

দীর্ঘ অপেক্ষার পর ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কালীগঞ্জে অগ্নিকান্ডে ৪টি গরুর মৃত্যু, মারাত্মক জখম আরও ৫টি!

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের অভিযান অব্যাহত

ডিমলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

পাবনার ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কিশোরগঞ্জ রেলস্টেশনে কমেছে ভবঘুরে, পরিচ্ছন্ন পরিবেশ কতটা টেকসই?