crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনেদার টিভি’র সিইও সাংবাদিক রিজভী আহমেদের উপর সন্ত্রাসী হামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জনপ্রিয় অনলাইন টেলিভিশন ঝিনেদার টিভির সিইও রিজভী ইয়ামেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রিজভী আমিন তার অফিসের নিচে দাঁড়িয়ে ছিল। এসময় কতিপয় দুর্বৃত্ত আতর্কিতভাবে তার উপর হামলা চালায়। হামলায় তার নাক দিয়ে রক্ত ক্ষরণ হয়। প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ঝিনাইদহ শহরের আলফালাহ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আবার তাকে ঝিনাইদহ সদর হাসপাতালের নতুন ভবনের ৬তলায় ভর্তি করা হয়। অল্প সময়ে তার অনলাইন টেলিভিশন পেজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় তার উপরে হামলা হয়েছে বলে তার সহকর্মীরা জানিয়েছেন। এ সময় তার অফিসের টেলিভিশন ক্যামেরা টি অন ছিল হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

এঘটনায় নাম প্রকাশে আপত্তি করা একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পরের দিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঝিনেদার টিভি অফিসের নিচে দু’টি যুবক গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে রিজভী ইয়ামেন তাদের সংঘর্ষের দৃশ্য লাইভে দেখাতে থাকেন। এসময় ক্ষিপ্ত হয়ে একটি গ্রুপের চারজনের উপস্থিতিতে শহরের কলাবাগান এলাকার নয়ন নামে এক যুবক রিজভী ইয়ামেনের উপর হামলা করে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত বাকি তিন যুবকের সন্ধান পাওয়া যায়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে কিছুতেই কমছেনা জনসমাগম, বাড়ছে করোনা ঝুঁকি

হোমনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের ঘোষণা করার এখনই উপযুক্ত সময়

দিনাজপুর পুলহাট থেকে খানপুর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুন্দরগঞ্জে পূজামণ্ডপ শেষে ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি

তিতাসে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

বোরহানউদ্দিনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হা’মলায় ট্রলার জব্দ, আটক ১

করোনা মোকাবিলায় দোকান-পাট বন্ধসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনের পুনরায় তফসিল ঘোষণা