crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৪৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছে না মাদক ব্যবসা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৫, ২০১৯ ৩:১৪ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছে না মাদক ব্যাবসা। ঝিনাইদহ শহরসহ বিভিন্ন স্থান তথা চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড, ব্যাপারীপাড়া, হমদহ, চাকলাপাড়াসহ শহরে মাদকের প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এদিকে কালীগঞ্জ, হরিনাকুন্ডু, মহেশপুর, শৈলকুপার থানা পুলিশ অভিযান চালিয়েও কোনভাবেই কমাতে পারছে না মাদক ব্যাবসা। মনে হচ্ছে মাদক ব্যবসায়িরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে চ্যালেঞ্জ করে এ ব্যবসা করছে। অনেকের বিরুদ্ধে মাদকের মামলার পর মামলা থাকার পরও তারা আদালত থেকে বেরিয়ে এসে দিব্যি মাদক ব্যবসা করছে। গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চাচড়া গ্রামের গোবিন্দ কুমার বিশ্বাস (৫৬) ও রুবেল হোসেন (২৭) এবং ঝিনাইদহ কেশবপুর গ্রামের মেহেদী হাসান (২০) কে মাদকসহ আটক করে। বিশেষকরে কালীগঞ্জ বাস টার্মিনাল, মুক্তিযোদ্ধা ভবন এলাকায়, আড়পাড়া দরগা পাড়া এলাকায়, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি হচ্ছে। পুলিশ অভিযান চালাচ্ছে কিন্তু মাদক বিক্রি থামছে না। গত বছর ২ জন মাদক ব্যবসায়ি ক্রস ফায়ারে নিহত হবার পর বেশ কিছুদিন বন্ধ ছিল। আবার ও শুরু হয়েছে পূর্বের মত মাদক ব্যবসা। গত শনিবার মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে মাদক বিক্রিকালে ৭ পিস ইয়াবাসহ মেহেদী নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এলাকার চাচড়া গ্রামে অভিযান চালিয়ে চঞ্চলের বাড়ীর পিছনে একটি মাদকের আখড়ার খুপড়ী ঘর থেকে ৫০ পুরিয়া গাঁজাসহ গোবিন্দ কুমার ও রুবেল নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় পৃথক ২ টি মামলা হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ ডিবি পুলিশ ঈশ্বরবা গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে কোটচাদপুর রামচন্দ্রপুর গ্রামের মিন্টু রহমানের ছেলে। ঈশ্বরবা গ্রামের শিমুলের চায়ের দোকানের সামনে সোহেল রানা ফেরি করে মাদক বিক্রি করছিল। বর্তমানে ফেরি করে বেশি বিক্রি হচ্ছে, আবার কেউ ব্যবসা প্রতিষ্ঠানে, কেউ বাসা বাড়িতে বিক্রি করছে। কালীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা ও সেবনকারী হ্রাস পেয়েছিল, কিন্তু বর্তমানে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে । সচেতন মহল মনে করছে এ বিষয়ে প্রশাসনের কড়া নজর দেওয়া উচিত। কালীগঞ্জে এখন গাঁজা, হেরোইন, ইয়াবা ও বাংলা মদ বিক্রি হচ্ছে। এত করে যুব সমাজ ও স্কুল কলেজের ছাত্ররা সেবন করে এলাকার পরিবেশ নষ্ট করছে। সম্প্রতি ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে মাদক সেবন ক্ষতিকর এ নিয়ে সরকারি নলডাঙ্গা ভুষণ হাইস্কুল ও কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলীর সাথে আলাপ করলে তিনি বলেন, মাদকের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না, কালীগঞ্জ উপজেলাতে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ১১টি মাদক মামলার আসামী, মাদক ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

হোমনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

নাসিরনগরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে আমেরিকা প্রবাসীর নগদ অর্থ বিতরণ

ডিমলায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সং*ঘর্ষ,ও দোকান ভা*ঙচুর আহত ২০ :

ডোমারে মহিলালীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় থানা হাজতে আসামীর ঝু’লন্ত লাশ

কিশোরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতে টাঙানো হচ্ছে জাতির পিতার ছবি