crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৭, ২০২০ ৪:২২ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর থানা পুলিশের আয়োজনে কালীচরণপুর ইউনিয়ন পরিষদ ভবনে ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল গফুর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশারত আলী, বিট পুলিশিং কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম, এস আই বদিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, ইউপি সদস্য আব্দুল বারি, মিজানুর রহমান মিজু, পিন্টু শিকদার, উজ্জল হোসেন, জাহিদ হোসেন, রহিমা খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি পুলিশি সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দায়িত্ব সম্পর্কে নানা দিঙ নির্দেশনা প্রদান করেন। জেলার ৬ টি থানা ও ৬৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫ টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রতি বিটে ১ জন এস আই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে দম্পতি সমাবেশ

নীলফামারীতে চোর চিনে ফেলায় ব্র্যাককর্মী খুন

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার হাসপাতালে ৩১ শয্যার সেবা, ৩৮টি পদ শূন্য

Women’s Relay Competition

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে পূর্বাশা পরিবহন থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেলান্দহের রৌমারী বিল থেকে সৌহার্দ্যের মরদেহ উদ্ধার

ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন, সওজ প্রকৌশলীকে অবাঞ্চিত ঘোষণা

রংপুরে রাস্তার গাছ কর্তনকালে পথচারীর মৃত্যু,পুলিশের সহায়তায় ২লাখ ৫০ হাজার টাকায় রফাদফা

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু