crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জেলা প্রশাসকের তহবিলে আর্থিক সাহায্য প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৩, ২০২০ ৪:২৮ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। অনেক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ রোধে আমাদের দেশেও অঘোষিত লকডাউন চলছে। আর এতে বিপাকে পড়েছে অসহায় দুস্থ খেটে খাওয়া মানুষেরা। করোনা ভাইরাস সতর্কতায় বন্ধ রয়েছে সব হোটেল-রেস্টুরেন্ট। এতে সবচেয়ে বিপাকে পড়েছে রেলস্টেশনে থাকা ভ্রাম্যমাণ মানুষগুলো। যারা দিনশেষে খাদ্যের জন্য নির্ভরশীল ছিল এই হোটেল-রেস্টুরেন্টের ওপর। চাল-চুলোহীন এই মানুষদেরকে খাদ্য সামগ্রী দিলেও তা তাদের বিশেষ উপকারে আসছে না।
এসব কথা ভেবে এবার ঝিনাইদহের কাঞ্চননগর মডেল হাই স্কুল এন্ড কলেজ, ঝিনাইদাহ এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থীরা রমজানে অসহায় কর্মহীন মানুষের জন্য মাননীয় জেলা প্রশাসকের তহবিলে ১২,০০০/- টাকা প্রদান করেছেন। ২৩শে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর নিকট শিক্ষার্থীদের পক্ষে শাহানুজ্জামান রাফি অসহায়দের সহযোগিতার জন্য এ অর্থ প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুজ্জামান আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থার সহকারি মহাসচিব ও জয় বাংলা নিউজ ডট কম ডট বিডি’র ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইউনুছ আলী। কাঞ্চননগর মডেল হাই স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহে এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থী শাহানুজ্জামান রাফি, আবু আল রায়হান অন্তু,সোলাইমান হোসেন সৈকত, সাজ্জাদ হক, তানবীন রহমান উৎস সহ কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগটি গ্রহণ করেন। তারা বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এজন্য যে অসহায়দের জন্য সামান্য কিছু হলেও করতে পেরেছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে নতুন করে আরও ২জনসহ করোনায় আক্রান্ত মোট ৬১জন

ঝিনাইদহে নবজাতক শিশু উদ্ধার, চিকিৎসার দায়িত্ব নিলেন ওসি মিজান

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে  র‍্যাবের হাতে আটক৪

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে র‍্যাবের হাতে আটক৪

অ’পপ্রচারকারী ও গুজব রটনাকারীদের জবাবদিহিতার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে ৫৯টি নমুনা পরীক্ষায় ৩জন করোনা আক্রান্ত মোট শনাক্ত ৩৫৩জন

নীলফামারীতে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক ও খামারিরা, ৯টি গরুর মৃত্যু

ঝিনাইদহে আ’লীগ সাধারণ সম্পাদক হিরণের নামে থানায় জিডি

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যই হচ্ছে দেশ ও জনগণের উন্নয়ন করা : প্রধানমন্ত্রী

ঘুস নেওয়ার পরিণতি ওসি থেকে এসআই

জগন্নাথপুরে উপ-নির্বাচনে তিন প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী