crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ৫ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২০ ৪:৪৩ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মেডিকেলের ছাত্র, শিশুসহ গত পাঁচ মাসে প্রান হারিয়েছেন ৩৭ জন। বেপরোয়া গতিতে যানবাহন চালানো, অসতর্কতা ও অদক্ষতাই এসব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ বিভাগ। পুলিশের রেকর্ড ও পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া গেছে। ২০২০ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে ৩৭ জনের মৃত্যুু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে ঝিনাইদহ সদর উপজেলায় ১২ জন। এছাড়া মহেশপুর উপজেলায় ১০ জন, শৈলকুপায় ৮ জন, হরিণাকুন্ডুতে ২ জন, কোটচাঁদপুরে ৩ জন ও কালীগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। সড়কে প্রতি মাসে মৃত্যুর গড় হার ৭.৪। সড়ক দুর্ঘটনা সম্পর্কে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালাহউদ্দীন জানান, পুলিশ সব সময় দুর্ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। ড্রাইভারদের আমরা সচেতন করতে মোটিভেশন সভা করছি। তারপরও সড়কে দুর্ঘটনা থামছে না। তিনি মনে করেন, যানবাহনের গতি বৃদ্ধি ও বেপরোয়া চলাচলই দুর্ঘটনার মূল কারণ। তিনি বলেন, আইন প্রয়োগ, জেল জরিমানা ও সচেতনতা বৃদ্ধির পরও মহাসড়কগুলো সুরক্ষিত করা যায় নি। থ্রি হুইলার, নছিমান, করিমনসহ নানা ধরনের যানবাহন সড়ক মহাসড়কে চলাচল করছে। তাছাড়া ভাল সড়কে গতি বৃদ্ধি করে ড্রাইভাররা গাড়ি চালান। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুর্ঘটনা ঘটে। সব সময় ষাটের নিচে গতি রাখতে না পারলে দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলেও ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা অভিমত ব্যক্ত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লায় বসতবাড়িতে অ’গ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লায় বসতবাড়িতে অ’গ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দুই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক

হোমনায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে ক্যাব চট্টগ্রাম

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হা*মলা

মেঘনার সাতানি আশরাফুল উলুম মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

হোমনায় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পণ্ডিতের ইন্তেকাল