crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:১৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে মসজিদের ইমাম ও খতীবদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২১, ২০১৯ ৪:২৮ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে মসজিদের ইমাম ও খতীবদের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। সোমবার দুপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সদর থানার ওসি মঈন উদ্দিন। আলোচক ছিলেন পুরাতন জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মাদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন।

এসময় প্রধান অতিথি বলেন, সম্প্রতি ভোলায় যে ঘটনাটি ঘটেছে তা অনাকাঙ্খিত। এ ধরনের ঘটনা দেশের কোথাও যেন আর না ঘটে। ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আর যেন কোন বিশৃঙ্খলা না ঘটে এজন্য ইমাম ও খতীবদের কাজ করতে হবে। জুম্মার দিনে মুসল্লীদের এ সম্পর্কে সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, যদি কেউ ফেসবুকে এ ধরনের পোস্ট দেয় তবে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে। আইনের মাধ্যমেই তাদের শাস্তি দেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ধর্মপাশায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে ঈদের বাজারে প্রতারক চক্রের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন অসহায় মহিলা

ডোমার পৌরসভায় নগদ অর্থ, মাস্ক ও সাবান বিতরণ

র‌্যাবের অভিযানে বকশীগঞ্জে ১২৫ পিস ই-য়া-বা-সহ দুই ব্যক্তি আটক

রোববার থেকে সব স্কুল,কলেজ ও মাদ্রাসা খোলা

ঝিনাইদহের মধুহাটিতে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে “মানবিক দাউদকান্দি” সংগঠনের উদ্যোগে অসহায়দের জন্য ফ্রী বাজারের ব্যবস্থা

রংপুরের পীরগাছায় ৯৯৯ নম্বরে ফোন করে গণধর্ষণ থেকে বেঁচে গেল তরুণী

কুষ্টিয়ায় নার্স বিলকিস হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

দুই বছরেও শেষ হয়নি হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ!