crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে পেট্রোল পাম্প গুলোতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট,ভোগান্তিতে যানবাহন মালিক-চালক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১, ২০১৯ ২:৫৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
১৫ দফা দাবিতে ঝিনাইদহে পেট্রোল পাম্পগুলোতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সকাল থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে পাম্পগুলোর মালিক ও শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনের মালিক- শ্রমিকরা। জ্বালানি তেল না পেয়ে অনেককে পাম্প থেকে ফিরে যেতে দেখা গেছে। অনেকে শহর থেকে দুরের উপজেলায় যেতে পারছেন না। তেলের অভাবে বন্ধ হয়ে গেছে বেশ কিছু বাস-ট্রাক।

মোটরসাইকেল চালক সাদ্দাম হোসেন বলেন, শহর থেকে কালীগঞ্জ যাওয়ার জন্য তেল নিতে পেট্রোল পাম্পে আসেন। কিন্তু এসে দেখতে পান তেল বিক্রি বন্ধ। এখন বাসায় ফিরে যেতে হচ্ছে।

ঝিনাইদহ শহর থেকে হরিণাকুন্ডুগামী এক ব্যক্তি বলেন, আমি প্রতিদিন সকালে শহর থেকে হরিণাকুন্ডু উপজেলায় গিয়ে অফিস করতে হয়। প্রতিদিনের ন্যায় আজ সকালে তেল নিতে এসে দেখি তেল বিক্রি বন্ধ। আজ তো অফিসে যেতে পারব না।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় জেভি ফিলিং স্টেশনের মালিক নায়েব আলি জোয়ার্দ্দার জানান, তারা ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। সকল পেট্রোল পাম্প থেকে সকল প্রকার জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, ট্র্যাংকলরীর ভাড়া বৃদ্ধি, জ্বালানি তেল বিক্রিতে ৭.৫ ভাগ কমিশন, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরী শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা চালুসহ ১৫ দফা দাবি আদায়ে রোববার থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলায় অনির্দিষ্টকালের কমবিরতির ডাক দিয়েছে ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধ*র্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার

রমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

সৈয়দপুরে নতুন করে আরও ৪জন করোনায় আক্রান্ত

সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টা অভিযোগে গ্রাম্য সালিশে ৫০ হাজার টাকা জরিমানা

আমরা শেখ হাসিনার সৈনিক হিসেবে শৃঙ্খলা মানবো ও ঐক্যবদ্ধ থাকবো: সুজিত রায় নন্দী 

খুলনায় আইপি পুলিশ সুপারের এপিসি ফার্মাসিউক্যাল লি. পরিদর্শন

খুলনায় আইপি পুলিশ সুপারের এপিসি ফার্মাসিউক্যাল লি. পরিদর্শন

রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপ চায় এপিএইচআর

বিরলে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ আ*গুন, ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকা