crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৬, ২০২০ ২:১১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ডাকবাংলার নাথকুন্ডু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আশা (৩৫) ও জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুলতান খানের ছেলে আশানুর রহমান (৩৮)। র‌্যাব ৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নাথকুন্ডু এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আসাদুল ইসলাম ও আশানুর রহমান নামের ২ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি পিস্তল, ১ টি কাটা রাইফেল ও ২ রাউন্ড গুলি। আটকরা সন্ত্রাসী, তাদের নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সময় জানালেন তথ্য উপদেষ্টা

ডোমারে হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ডিমলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

ঘুষের বিনিময়ে নিজেকে বিক্রি করবো না, জনস্বার্থে লড়াই করবো : ডা. জাফরুল্লাহ চৌধুরী

আদমদীঘিতে ভুয়া পুলিশ পরিচয়ে ৫ম বিয়ে করতে গিয়ে বর ও ঘটক আটক

হোমনায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাসিরনগরে যুবলিগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেলান্দহে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

গোবিন্দগঞ্জে করোনা আক্রান্ত রোগীর বাড়ী লকডাউন

স্হানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান এসএম নজরুল ইসলাম

স্হানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান এসএম নজরুল ইসলাম