crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গোপালগঞ্জে কারফিউ জারি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সং*ঘর্ষ ও হা*মলা-পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এর আগে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হা*মলার ঘটনা ঘটে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় চার দোকান আ-গু-নে ভ-স্মী-ভূ-ত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পুঠিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ৪

নেত্রকোনাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার নেলী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা

৯ ডিসেম্বর ফুলপুর ও তারাকান্দা হা’নাদার মুক্ত দিবস

৯ ডিসেম্বর ফুলপুর ও তারাকান্দা হা’নাদার মুক্ত দিবস

আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা: তারেক রহমান

পাবনা চাটমোহরের প্রমত্তা বড়াল নদী এখন ফসলের মাঠে পরিনত, দেখার কেউ নেই!

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন : ওবায়দুল কাদের

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে  ওয়াকিটকি এবং হ্যান্ডকাফসহ ২ ভুয়া পুলিশ গ্রেফতার