crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ ক্লাস চালুর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১১, ২০২০ ৩:২৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস চালুর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কলেজের সামনে এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় শিফটের ক্লাস নেওয়ার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের সরকারিভাবে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী মূল বেতনের ৫০ ভাগ ভাতা দেওয়া হতো। কিন্তু দেড় বছর আগে ২০০৯ সালের বেতন স্কেলের ৫০ ভাগ দেওয়া হচ্ছে। যে কারণে শিক্ষকরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ভাতা দেওয়ার দাবিতে চলতি মাসের ১ তারিখ থেকে ক্লাস বন্ধ রেখেছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ২য় শিফটের ৭’শ শিক্ষার্থীর লেখাপড়া। তারা দ্রুত এ সমস্যা সমাধান করে ক্লাস চালুর দাবি জানান। মানবন্ধন শেষে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় এক চিকিৎসকের ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি ফ্লোর এর প্রায় সবকিছু ভস্মীভূত

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন বিষয়

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সং’ঘর্ষে প্রা’ণ গেল দুইজনের

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সং’ঘর্ষে প্রা’ণ গেল দুইজনের

ঘোড়াঘাটে উধাও হওয়া ট্রাক গাজীপুর থেকে উদ্ধার, চালক গ্রেফতার

এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন ঝিনাইগাতীর ইউএনও

দাউদকান্দিতে বিদ্যুৎ চুরির দায়ে প্রধান শিক্ষকের ২০ হাজার টাকা জরিমানা, বাসার মালিকের কারাদণ্ড

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সময় জানালেন তথ্য উপদেষ্টা

জামালপুর সদর থানায় রাতে জিডি সকালে ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক হামলা

দেশে করোনায় আরও পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৪

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন