crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জেল হ’ত্যা দিবস উপলক্ষে নাসিরনগরে কৃষকলীগের শোক র‌্যালী ও আলোচনাসভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
জেল হ’ত্যা দিবস উপলক্ষে নাসিরনগরে কৃষকলীগের শোক র‌্যালী ও আলোচনাসভা

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ শোক র‌্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাসিরনগরে জেল হ’ত্যা দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষকলীগের উদ্যোগে উপজেলা সদরে এক শোক র‌্যালি বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং জাতীয় চার নেতার স্মরণে স্থানীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মো: নাজির মিয়ার বাস ভবনে জাতীয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা উপজেলা কৃষকলীগ আহবায়ক মো: অলি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সদস্য সচিব এস এম নুরে আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: কিরণ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক মোঃ আলী আশরাফ,উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।

কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর চার নেতাকে হ’ত্যা করে দেশে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা করা হয়। জাতি এমন ক’লঙ্কিত অধ্যায় দেখতে চায় না। তাই এই ব’র্বরোচিত ও নৃশংস হ’ত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। এসময় দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসিরউদ্দিন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জাতীয় কবিতা পরিষদ জামালপুরের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ করবে বিএনপি

১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ করবে বিএনপি

রংপুর আসছেন জাপা চেয়ারম্যান

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

হোমনায় রেজিস্ট্রেশনবিহীন ডেণ্টাল কেয়ার ও ফার্মেসীর মালিককে ২৭ হাজার টাকা জরিমানা

তিতাসে বিট পুলিশিং এর আওতায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভা

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সকল বিচারককে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

ডোমারে আওয়ামীলীগের ইফতার মাহফিল