crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে মেলান্দহে বিদেশফেরত একজনের জরিমানা, হোম কোয়ারেন্টাইনে ৫১জন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২০ ৩:১৬ অপরাহ্ণ
জামালপুরে মেলান্দহে বিদেশফেরত একজনের জরিমানা, হোম কোয়ারেন্টাইনে ৫১জন


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিদেশফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় মেলান্দহের হাজরাবাড়িতে এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন। ইউএনও তামিম সংবাদ মাধ্যমকে জানান, গত ১৫ মার্চ সৌদিফেরত ওই ব্যক্তি দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক ব্যাধি আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে মেলান্দহ উপজেলার মির্জা আজম অডিটরিয়ামের অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়।
গত কয়েক দিনে জামালপুরের মোট ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে সদর উপজেলায় ৯, মাদারগঞ্জে ১৭, মেলান্দহে ১, দেওয়ানগঞ্জে ৭, ইসলামপুরে ৫, বকশীগঞ্জে ৯, সরিষাবাড়ীতে ৩ জন বিদেশফেরত রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছি’নতাই, গ্রেফতার-২

ফেব্রুয়ারিতেই নির্বাচন, শতভাগ প্রস্তুতি সম্পন্ন নির্বাচন কমিশনের

সরকার পদক্ষেপ নেওয়ায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

রাজশাহী-৫ আসনে প্রার্থী পরিবর্তন করে চমক দিল জামায়াত

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড

লাইলাতুল ক্বদরের রাত্রের বিশেষ আমল

রংপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ মানুষ পাচ্ছেন বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত করায় আনন্দ র‌্যালি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন

ডোমারে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন