crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে বন্যার্তদের জন্য রুটি বানালেন ডিসি,এসপি,শিক্ষক ও কর্মকর্তাগণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০২০ ৫:২২ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে ৭টি উপজেলার মধ্যে সদরের কিছু স্হানসহ ৬টি উপজেলায় কয়েক লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাই বন্যার্তদের সাহায্যার্থে প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে সার্কিট হাউজে রুটি বানিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এই রুটি প্রতিদিন পাঠানো হবে জেলার সাত উপজেলার বন্যাদুর্গত এলাকায়।

উদ্বোধনী দিনে রুটি বানানোর কাজে অংশ গ্রহণ করেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন,পিপিএম,বিপিএম,(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, জেলার সাতটি উপজেলায় বন্যার্ত পরিবারগুলোর অনেকেরই রান্না করে খাওয়ার পরিস্থিতি নেই। তাই উপজেলা প্রশাসন স্থানীয়দের সহযোগিতায় কয়েক দিন ধরে উপজেলা পর্যায়ে এমনকি কোথাও কোথাও ইউনিয়ন পর্যায়ে বন্যাদুর্গত এলাকায় রান্না করা সবজিখিচুড়ি ও রুটি বিতরণ করে আসছে। উপজেলা পর্যায়ে রুটির পর্যাপ্ত চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে আমরা সার্কিট হাউসে রুটি বানানো অব্যাহত রাখব। বন্যার্তদের পাশে থেকে সহযোগিতার জন্য তিনি জেলাবাসীর প্রতি আহবান জানান।

পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে জামালপুর সদর থানায় কর্মরত নারী পুলিশ সদস্যরাও এই মানবিক কাজে অংশ গ্রহণ করবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুরে স্ত্রীকে মারধর করার কয়েক ঘণ্টা পর ঝুলন্ত লাশ

জনস্বার্থে নগরীর দোকান-পাট ও শপিং মল বন্ধ রাখার আহবান জানালেন রসিক মেয়র

দাউদকান্দিতে ইউএনও’র নেতৃত্বে দিনব্যাপী অভিযান, অসাধু ব্যবসায়ীদের  ৬ লাখ টাকা জ’রিমানা

দাউদকান্দিতে ইউএনও’র নেতৃত্বে দিনব্যাপী অভিযান, অসাধু ব্যবসায়ীদের ৬ লাখ টাকা জ’রিমানা

স্বাধীনতা পদকে ভূষিত হলেন সিরাজউদ্দিন আহমেদ

স্বাধীনতা পদকে ভূষিত হলেন সিরাজউদ্দিন আহমেদ

২৪ এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ ইসলাম

কেএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশনায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে মৌসুমি ফল বিতরণ

সুন্দরগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন