crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে পৌরসভার ত্রাণ লুটের মামলায় গ্রেপ্তার ৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২০ ৪:০২ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালাপুরে পৌরসভার ট্রাক আটকে ত্রাণ বঞ্চিতদের ত্রাণ লুটের ঘটনায় ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ১৩ এপ্রিল ২০২০ (সোমবার রাতের শুরুতে ) রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কাউন্সিলর জামাল পাশা বাদি হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রফিক(৫০), খোরশেদ আলম (২৫), জীবন(২৩), আমির আলী(৩৫) ও সলিমুদ্দিন (২৮)।

মামলা সূত্রে জানা যায়, ত্রাণবাহী ট্রাক শহরের সিংহজানী খাদ্য গুদাম থেকে বের হয়ে বানিয়াবাজার যাওয়ার পথে সচ্ছ ও ও বাবুর নেতৃত্বে ট্রাক আটকে লুট করে নিয়ে যায়। এসময় ট্রাকে থাকা জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে তেরে আসে বলে মামলায় উল্লেখ করেছেন বাদি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী বলেন, মামলায় আসামীর তালিকায় বেশীর ভাগই স্বল্পআয়ের মানুষের নাম রয়েছে বলে তারা মনে করেন।

মামলার বাদি কাউন্সিলর জামাল পাশা সংবাদ মাধ্যমকে বলেন, মামলায় আসামীর তালিকায় নিন্ম আয়ের মানুষ থাকলে তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হবে। ত্রাণ লুটের ঘটনায় জড়িতরা কার ইন্ধনে ঘটনা ঘটিয়েছে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসনের প্রতি।

জামালপুর সদর থানার ওসি মো: সালেমুজ্জামান গণ মাধ্যমকে বলেন, ঘটনার দিন রাতে মামলা নেয়া হয়েছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত থাকায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ, এই ত্রাণ বিতরণ সামগ্রী লুটের ঘটনায় অসহায় হতদরিদ্র মানুষের বিরুদ্ধে মামলা হওয়ায় সাধারণ মানুষ বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন। এছাড়া এই ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নেটিজেনরাও নেতিবাচক মন্তব্য করেন। স্থানীয় এলাকাবাসী মনে করেন, এ ঘটনার সুষ্ঠুভাবে সমাধান হওয়া দরকার । অনেকে মন্তব্য করেন এমনিতেই অসহায় মানুষ ত্রাণ পাচ্ছেন না, তার ওপর মামলা মানে মরার ওপর খারার ঘা ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বার্সার অনুশীলন দিয়েই কি নতুন মৌসুম শুরু করবেন মেসি ?

চাকরির দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, প্রতারক সিন্ডিকেটের মূলহোতা সাগর সিআইডি’র হাতে গ্রেফতার

‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ শ্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মুজিববর্ষ উপলক্ষে জমিসহ ঘর পাচ্ছেন ডিমলার আরও ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ঝিনাইদহে ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত করার মামলায়, আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের দেড় ঘন্টায় জামিন!

নীলফামারীতে নতুন আরও ১৯জনসহ মোট করোনায় আক্রান্ত ১২৭ জন

সরিষাবাড়ীতে করোনায় আতঙ্কিত না হওয়ার জন্য শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ধুুলাবালি থেকে রক্ষা পেতে শৈলকুপার ভাটই বাজারে অতিষ্ঠ এলাকাবাসীর সড়ক অবরোধ

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

রংপুরে সুরঙ্গ খুঁড়ে ব‍্যাংক ডাকাতির চেষ্টা